

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুমুখী সহযোগিতা আরও জোরদারের বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক বন্ধন এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন প্রত্যাশা এই অংশীদারত্বকে আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন তিনি।
নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, দুই দেশের অভিন্ন উন্নয়ন লক্ষ্য ও যৌথ দূরদৃষ্টি ভবিষ্যতেও উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে জনমুখী দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে ভারত সরকার ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
বার্তায় ঈদুল আজহার সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম নাগরিক আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করছেন বলেও উল্লেখ করেন তিনি।
নরেন্দ্র মোদি আরও বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের আদর্শকে সমুন্নত রাখা। শান্তিপূর্ণ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে এসব মানবিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।