

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারতের আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন। মৈত্রী এক্সপ্রেসসহ বন্ধ থাকা তিনটি ট্রেন পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। শিগগিরই ট্রেন চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং খুব শিগগিরই একটি নির্দিষ্ট তারিখ জানানো সম্ভব হবে।
দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষের জন্য রেল অন্যতম নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগমাধ্যম। বর্তমানে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। বরং এ পথে বাণিজ্যিক পরিবহন আগের তুলনায় বেড়েছে।
মৈত্রী এক্সপ্রেস চালুর প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে একটি ভালো খবর দেওয়া সম্ভব হতে পারে। তবে ঠিক কোন তারিখ থেকে ট্রেন চলবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে রেল, সড়ক ও স্থলবন্দর খাতে চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়েছে।
যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকার বিষয়ে মন্ত্রী বলেন, নিরাপত্তাজনিত কারণে ভারতীয় পক্ষ থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। এখন কীভাবে আবার এসব ট্রেন চালু করা যায়, সে বিষয়ে দুই দেশই ইতিবাচকভাবে ভাবছে।
মন্ত্রী আরও জানান, দুই দেশের মধ্যে চলাচল করা বিভিন্ন রুটের যাতায়াত সময় কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে পদ্মা সেতুসহ সংশ্লিষ্ট অবকাঠামো ও প্রযুক্তিগত বিষয় নিয়ে কাজ চলছে।
অন্যদিকে ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অক্টোবর মাস থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তদেশীয় তিনটি যাত্রীবাহী ট্রেন—মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালু হতে পারে। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।
মৈত্রী এক্সপ্রেস ঢাকা ও কলকাতার মধ্যে, বন্ধন এক্সপ্রেস খুলনা ও কলকাতার মধ্যে এবং মিতালী এক্সপ্রেস ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করত।
দুই দেশের যাত্রীবাহী রেল যোগাযোগ পুনরায় চালু হলে সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি পর্যটন, ব্যবসা ও পারস্পরিক যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
বোরকা পরে নারীর ছদ্মবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় তাকে আটক করে পরে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও নানা আলোচনা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


নেত্রকোণা শহরের একটি সড়কের উন্নয়নকাজের গুণগত মান দেখতে আজ সোমবার রাত ১১টার দিকে সরেজমিনে উপস্থিত হয়েছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। এ সময় তার সঙ্গে ছিল ছোট্ট কন্যাশিশু মুনম।
ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই ইঞ্জিনবিশিষ্ট একটি কাঠের নৌকা, দা, চাপাতি, ছোরা, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম এবং চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।