

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর বেল্ট থেকে ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কালো আঠালো ফিতায় মোড়ানো অবস্থায় সোনার বারগুলো বিশেষ কৌশলে বেল্টের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে সোনা চোরাচালানের তথ্য পেয়ে বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তা ও প্রতিরোধ দলের সদস্যরা বিশেষ তল্লাশি চালান।
উড়োজাহাজ পরিষ্কারের কাজ শেষে যান্ত্রিক ও পরিচ্ছন্নতাকর্মীরা নিচে নামার সময় তাদের তল্লাশি করা হয়। এ সময় বাংলাদেশ বিমানের কারিগরি সহকারী মো. সোয়েব গাজীর বেল্টের ভেতর কালো আঠালো ফিতায় মোড়ানো কয়েকটি বস্তু পাওয়া যায়।
পরে সেগুলো কাস্টমস হাউসে নিয়ে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষা করা হয়। সেখানে ১২০টি সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন ১৩ কেজি ৯২০ গ্রাম। কাস্টমসের হিসাবে উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
কাস্টমসের প্রাথমিক ধারণা, নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব সোনা দেশে আনা হয়েছিল। পরে বিমানবন্দরের বাইরে পাচারের পরিকল্পনা ছিল। তবে যৌথ তৎপরতায় পাচারের আগেই সোনাগুলো আটক করা সম্ভব হয়।
উদ্ধার করা সোনার বারগুলো বিমানবন্দরের মূল্যবান পণ্য সংরক্ষণাগারে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, এসব সোনা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। মাঠপর্যায়ে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষকদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে
নেত্রকোনার মদনে দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, সরকারি চাল কালোবাজারি ও চোরাচালানে জড়িত ব্যক্তি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচ টন সরকারি চাল, ১৪০টি ইয়াবা বড়ি ও পাচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ হোসেন নামে এক যুবদল কর্মীসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, হামলার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর বেল্ট থেকে ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কালো আঠালো ফিতায় মোড়ানো অবস্থায় সোনার বারগুলো বিশেষ কৌশলে বেল্টের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।