

২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পুলিশের কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত অপরাধের পরিসংখ্যান এবং জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণ করেই এ মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাউদ্দিন আহমদ বলেন, খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের মাসিক পরিসংখ্যান পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হয়। প্রতিটি জেলা থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করে তা সংকলন করা হচ্ছে। পরে আগের বছরের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয়।
তিনি বলেন, ‘২০২৫ সালের তুলনায় আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সংখ্যা দিয়ে আমরা তা দেখিয়েছি। এটি সরকারি সূত্রের তথ্য, চাইলে আপনারা যাচাই করতে পারেন।’
অন্য কোনো সরকারি কর্মকর্তা বা উপদেষ্টার বক্তব্যের সঙ্গে পুলিশের তথ্যের বিরোধ তৈরি না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কারও কাছে ভিন্ন কোনো পরিসংখ্যান থাকলে তা পুলিশকে দেওয়া উচিত। পরে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হবে।
শিশু নিখোঁজের ঘটনায় প্রায় ১৫ হাজার জিডি হয়েছে এবং আগের তুলনায় এ সংখ্যা বেড়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্যের উৎস জানতে চান। তিনি বলেন, ‘কাগজটা আমাদের দেন, তথ্যটা আমরা যাচাই করে দেখি। আমাদের সূত্র এটা নয়।’
তিনি আরও বলেন, পুলিশ সদর দপ্তরে প্রতিটি জেলা থেকে মাসিক অপরাধের তথ্য নেওয়া হয়। এরপর সেগুলো কেন্দ্রীয়ভাবে সংকলন করে সারাদেশের অপরাধচিত্র তৈরি করা হয় এবং নিয়মিত তা পর্যবেক্ষণ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কতটা সন্তুষ্ট এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে সময় লাগবে।
সম্প্রতি ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরে গোয়েন্দা পুলিশ আরও কয়েকজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে মালামাল জব্দ করে আদালতে সোপর্দ করেছে।
ছিনতাইকারীরা এখনো সক্রিয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীকে আগে নোটিশ দিয়ে অপরাধ করে না। তবে বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে ছিনতাইয়ের প্রবণতা ইতোমধ্যে কমেছে এবং ভবিষ্যতে তা আরও কমবে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরের কোনো সদস্য সরকারকে বিব্রত করতে বা পরিস্থিতির উন্নয়নে গোপনে বাধা দিচ্ছেন কি না এমন প্রশ্নে সালাউদ্দিন আহমদ বলেন, এ ধরনের তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালু রয়েছে এবং সেখান থেকেও অনিয়ম বা সংশ্লিষ্ট বিষয় শনাক্ত করা হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব হবে।
নেত্রকোনার ফুটবল মাঠে শুরু হচ্ছে নতুন উত্তেজনা। জেলার ১০ উপজেলা নিয়ে আয়োজন করা হচ্ছে ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তরুণদের মাদক, সন্ত্রাসসহ নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের করা হামলা ও চাঁদা দাবির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, কিশোরগঞ্জ শাখা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মাদক সেবনকে কেন্দ্র করে তাৎক্ষণিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে ছিল পূর্বপরিকল্পনা একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে পুলিশের প্রাথমিক বর্ণনার সঙ্গে বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে।
সেতু আছে, কিন্তু নেই সংযোগ সড়ক। ফলে পাকা সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রংপুরের কাউনিয়া উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে এ দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই তিস্তার পানির তোড়ে সেতুর দুই পাশের মাটি ও সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।