

নেত্রকোনার ফুটবল মাঠে শুরু হচ্ছে নতুন উত্তেজনা। জেলার ১০ উপজেলা নিয়ে আয়োজন করা হচ্ছে ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তরুণদের মাদক, সন্ত্রাসসহ নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন।
টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং ও লোগো উন্মোচন করা হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ্দুজ্জামান।
জেলা প্রশাসক বলেন, একটি উন্নত জাতি গঠনে সংস্কৃতি ও ক্রীড়ার গুরুত্ব রয়েছে। ইতিবাচক বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় জেলা পর্যায়ে ঐতিহ্যগতভাবেই এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়। নেত্রকোনাকে ময়মনসিংহ বিভাগের ‘ফুটবলের পাওয়ার হাউস’ উল্লেখ করে তিনি বলেন, উপজেলা আলাদা হলেও দিন শেষে সবাই নেত্রকোনাবাসী। সেই ঐক্যের চেতনা নিয়েই খেলোয়াড়দের মাঠে নামার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতের ভুল-ত্রুটি এড়িয়ে এবার বর্ণিল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, আগামী ৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় নেত্রকোনা পৌরশহরের মোক্তাপাড়া মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। জেলার ১০টি উপজেলা এতে অংশ নেবে। লটারির মাধ্যমে দলগুলোকে জেলার দুটি ঐতিহ্যবাহী নদীর নামে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
‘ক’ গ্রুপ—সোমেশ্বরী: সদর, মোহনগঞ্জ, দুর্গাপুর, বারহাট্টা ও পূর্বধলা।
‘খ’ গ্রুপ—মগরা: কেন্দুয়া, কলমাকান্দা, খালিয়াজুড়ী, আটপাড়া ও মদন।
টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ্দুজ্জামান বলেন, উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। অন্যদিকে নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেদায়তুল্লাহ রুমিন জানান, এ বছর দেশের মধ্যে নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থাই প্রথম জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু করতে যাচ্ছে। এটিকে জেলার ক্রীড়াঙ্গনের জন্য বড় অর্জন ও গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, আগে টুর্নামেন্টের অধিকাংশ অর্থায়ন জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হলেও এবার খেলা পরিচালনায় স্পন্সর আহ্বান করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সহযোগিতায় আয়োজনটি সফল করার কাজ চলছে।
প্রেস ব্রিফিং ও লোগো উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ উপজেলা প্রশাসন, জেলা ক্রীড়া ও তথ্য বিভাগের কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে নেত্রকোনার স্থানীয় ফুটবলে নতুন গতি তৈরি হবে। একই সঙ্গে প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসার সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।
নেত্রকোনার ফুটবল মাঠে শুরু হচ্ছে নতুন উত্তেজনা। জেলার ১০ উপজেলা নিয়ে আয়োজন করা হচ্ছে ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তরুণদের মাদক, সন্ত্রাসসহ নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের করা হামলা ও চাঁদা দাবির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, কিশোরগঞ্জ শাখা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মাদক সেবনকে কেন্দ্র করে তাৎক্ষণিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে ছিল পূর্বপরিকল্পনা একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে পুলিশের প্রাথমিক বর্ণনার সঙ্গে বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে।
সেতু আছে, কিন্তু নেই সংযোগ সড়ক। ফলে পাকা সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রংপুরের কাউনিয়া উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে এ দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই তিস্তার পানির তোড়ে সেতুর দুই পাশের মাটি ও সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।