

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই মন্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।
গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে চট্টগ্রামে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞা।
বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনের সময় মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদেরের ওই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ‘ভালো হয়ে যাও মাসুদ’—এই একটি বাক্যই মুহূর্তে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে বিআরটিএর এই কর্মকর্তাকে।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ব্যাপক আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলির মাধ্যমে নতুন কর্মস্থলে দায়িত্ব নিতে যাচ্ছেন আলোচিত এই কর্মকর্তা।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। মাঠপর্যায়ে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষকদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে
নেত্রকোনার মদনে দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, সরকারি চাল কালোবাজারি ও চোরাচালানে জড়িত ব্যক্তি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচ টন সরকারি চাল, ১৪০টি ইয়াবা বড়ি ও পাচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ হোসেন নামে এক যুবদল কর্মীসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, হামলার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর বেল্ট থেকে ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কালো আঠালো ফিতায় মোড়ানো অবস্থায় সোনার বারগুলো বিশেষ কৌশলে বেল্টের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।