অর্থ পাচার

(৩০ জুন ২০২৬, মঙ্গলবার)

আল হারামাইনের বিরুদ্ধে পারফিউম ব্যবসার আড়ালে হাজার হাজার কোটি টাকার হুন্ডি ও অর্থ পাচারের অভিযোগ

পারফিউম ব্যবসার আড়ালে দেশের অন্যতম বৃহৎ হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগে আল হারামাইন পারফিউমসের বিরুদ্ধে অনুসন্ধানে নেমে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। সংস্থাটির দাবি, হুন্ডির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সঙ্গে কোম্পানিটির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মাহতাবুর রহমান নাসিরের দেশ-বিদেশের সম্পদ ও আর্থিক লেনদেনও তদন্তের আওতায় আনা হয়েছে।