সংবাদ প্রকাশের পর গ্রাহকের পুরো টাকা ফেরত দিল মোবাইল বাজ বিডি
রাজধানীর যমুনা ফিউচার পার্কের স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান মোবাইল বাজ বিডি (Mobile Buzz BD) গ্রাহক ইশতিয়াক আহমেদ লিখনের অভিযোগের পর শেষ পর্যন্ত ক্রয়মূল্যের পুরো অর্থ ফেরত দিয়েছে। 'যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ' শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল দুরবিন নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। পরে প্রতিষ্ঠানটি অভিযোগকারী গ্রাহকের সঙ্গে সমঝোতায় পৌঁছে অর্থ ফেরত দেয়।