

রাজধানীর যমুনা ফিউচার পার্কের স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান মোবাইল বাজ বিডি (Mobile Buzz BD) গ্রাহক ইশতিয়াক আহমেদ লিখনের অভিযোগের পর শেষ পর্যন্ত ক্রয়মূল্যের পুরো অর্থ ফেরত দিয়েছে। 'যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ' শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল দুরবিন নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। পরে প্রতিষ্ঠানটি অভিযোগকারী গ্রাহকের সঙ্গে সমঝোতায় পৌঁছে অর্থ ফেরত দেয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুরবিন নিউজে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোবাইল বাজ বিডি জানায়, সংশ্লিষ্ট ডিভাইসটি একটি আন-অফিসিয়াল ভ্যারিয়েন্ট হওয়ায় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ওয়ারেন্টি প্রযোজ্য ছিল না। তবে গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভিস ও রিপ্লেসমেন্ট সুবিধা দিয়ে থাকে। এ সময়ের মধ্যে ডিভাইসে প্রকৃত হার্ডওয়্যার বা সফটওয়্যারজনিত সমস্যা শনাক্ত হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর রিপ্লেসমেন্টের ব্যবস্থা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগকারী গ্রাহকের সঙ্গে কাস্টমার কেয়ার ও কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট টিম একাধিকবার যোগাযোগ করে বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করে। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাধানের অংশ হিসেবে রিপ্লেসমেন্টের পরিবর্তে গ্রাহককে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়।
এর আগে, গত ৩০ জুন ২০২৬ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ লিখন রেডমি নোট ১৪ প্রো প্লাস (Redmi Note 14 Pro Plus) মডেলের একটি ইনট্যাক্ট চায়না ভ্যারিয়েন্ট স্মার্টফোন কিনতে মোবাইল বাজ বিডির শোরুমে যান। তবে তার অভিযোগ, মূল চায়না সংস্করণের পরিবর্তে তাকে ‘চাইনিজ গ্লোবাল’ নামে একটি কাস্টমাইজড ডিভাইস দেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের ডিভাইসে চীনা সংস্করণের ফোনের বুটলোডার আনলক করে থার্ড-পার্টি ইন্ডিয়ান রম (Indian ROM) ফ্ল্যাশ করা হয় এবং পরে সেটি ‘চাইনিজ গ্লোবাল’ নামে বিক্রি করা হয়।
বাসায় গিয়ে তিনি দেখতে পান, ফোনের বক্সে উল্লেখ থাকা মডেল তথ্যের সঙ্গে ডিভাইসের অপারেটিং সিস্টেমের (OS) সংস্করণের মিল নেই। এছাড়া "First Use" তথ্যে এপ্রিল ২০২৬ তারিখ প্রদর্শিত হচ্ছিল। তার অভিযোগ, নতুন ডিভাইসের পরিবর্তে তাকে ব্যবহৃত অথবা রিফারবিশড একটি ফোন দেওয়া হয়েছে, যার সফটওয়্যারেও পরিবর্তন আনা হয়েছিল।
লিখনের দাবি, ডিভাইসটিতে ক্যামেরার মান কমে যাওয়া, অতিরিক্ত গরম হওয়া এবং ভবিষ্যতে অফিসিয়াল সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট না পাওয়ার মতো সমস্যা ছিল। তিনি মোবাইল ফোনটির মূল্য নিয়েও অসঙ্গতির অভিযোগ তোলেন।
তার অভিযোগ, মোবাইল বাজ বিডি ঘোষিত সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় প্রমাণসহ তিনি দোকানে গেলে প্রতিষ্ঠানের কর্মীরা অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানান। একপর্যায়ে দোকানের এক জ্যেষ্ঠ কর্মী অসৌজন্যমূলক ও আক্রমণাত্মক আচরণ করেন বলেও অভিযোগ করেন তিনি।
লিখনের ভাষ্য, রিপ্লেসমেন্ট গ্যারান্টির সময়সীমা নিয়ে বিতর্ক তৈরি করতে সাপ্তাহিক ছুটির দিন বাদ দিয়ে সময় গণনার চেষ্টা করা হয়। তিনি ও তার এক বন্ধু ঘটনাটি ভিডিও ধারণ করতে চাইলে দোকানের কর্মীরা তাদের বাধা দেন এবং অপমান করে দোকান থেকে বের করে দেন।
পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে মোবাইল বাজ বিডি অভিযোগকারী ইশতিয়াক আহমেদ লিখনের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে প্রতিষ্ঠানটি গ্রাহকের পরিশোধ করা সম্পূর্ণ অর্থ ফেরত দেয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।