এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস

(২১ জুলাই ২০২৬, মঙ্গলবার)

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬: টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি পেল ৫৯টি উদ্যোগ

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এর চতুর্থ আসরে ১৯টি ক্যাটাগরিতে ৫৯টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩৪টি উদ্যোগ বিজয়ী এবং ২৫টি উদ্যোগ অনারেবল মেনশন অর্জন করেছে।