ডা. শফিকুর রহমান

(২১ জুলাই ২০২৬, মঙ্গলবার)

গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয়: ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে এবং সরকারকে ধিক্কার দেবে। এ অবস্থায় জনগণের ধিক্কারের পাত্র হতে বিরোধীদল রাজি নয়।