

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে এবং সরকারকে ধিক্কার দেবে। এ অবস্থায় জনগণের ধিক্কারের পাত্র হতে বিরোধীদল রাজি নয়।
রোববার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় ব্যর্থ হলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে। জনগণ সরকারকে ধিক্কার দেবে। সেই ধিক্কারের পাত্র বিরোধীদল হতে চায় না। এ দায়িত্ব আমরা নেব না। এজন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম।’
তিনি অভিযোগ করেন, সরকার স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও শক্তিশালী নির্বাচন কমিশন চায় না। তার দাবি, সরকার আগের ফ্যাসিবাদী কাঠামো বহাল রাখতে চায় বলেই গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে।
জামায়াত আমির বলেন, ‘আমরা পরিষ্কার বলে দিচ্ছি, গণভোটের এই রায় বাংলার জমিনে বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে, আল্লাহর মেহেরবানিতে তা অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা সংসদে এবং রাজপথে লড়াই করব। সংসদে দাবি আদায় হলে ভালো, আর না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।’
গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে কোনো আপস হবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নেই। কোনো ধানাই-পানাই মানবো না। আমাদের অনেক লোভ দেখানো হয়েছে, আমরা সব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। জনগণের সঙ্গে আমরা বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার এখন স্বৈরশাসকের ভাষায় বিভিন্ন কথা বলছে। তাদের চেলাচামুণ্ডারা ও বটবাহিনী মানুষের সম্মান নিয়ে খেলছে। আবার সেই ফ্যাসিবাদী সংস্কৃতিই ফিরে আসছে।’
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম বা গেস্টরুম সংস্কৃতি ফিরতে দেওয়া হবে না। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সংস্কৃতির কবর রচিত হয়েছে। কেউ যদি তা ফিরিয়ে আনার চেষ্টা করে, তাদেরই প্রতিহত করা হবে।’
তিনি অভিযোগ করেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো রাজনৈতিক অপচর্চামুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চুপচাপ আছি বলে মনে করবেন না যে ঘুমিয়ে গেছি। আমরা সতর্ক আছি।’
জনগণের স্বার্থে কোনো আপস করা হবে না উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘দেশীয়, আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক, কোনো অপশক্তির কাছেই মাথা নত করা হবে না। যুবসমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা বাকি জীবন উৎসর্গ করব। যুবকদের সঙ্গে নিয়েই মুক্তির আন্দোলন চলবে, এই আন্দোলন কেউ থামাতে পারবে না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসেন এমপি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসুর এজিএস ও ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খানসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
পরে ডা. শফিকুর রহমান ডাকসু নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।