

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। এ কারণে জনগণ তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার সকালে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ১১-দলীয় ঐক্যজোট জনগণের পাশে রয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে লং মার্চের মাধ্যমে গণভোটের গণরায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবি জানান।
তিনি আরও বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনেও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, অতীতের মতো জনগণের সঙ্গে প্রতারণা করলে বর্তমান সরকারকেও এর খেসারত দিতে হবে।
শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১-দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু হয়। নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় পথসভা শেষে চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। মাঠপর্যায়ে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষকদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে
নেত্রকোনার মদনে দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, সরকারি চাল কালোবাজারি ও চোরাচালানে জড়িত ব্যক্তি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচ টন সরকারি চাল, ১৪০টি ইয়াবা বড়ি ও পাচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ হোসেন নামে এক যুবদল কর্মীসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, হামলার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর বেল্ট থেকে ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কালো আঠালো ফিতায় মোড়ানো অবস্থায় সোনার বারগুলো বিশেষ কৌশলে বেল্টের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।