
দূরবীন ডেস্ক


সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে বেলা ১১টা ২০ মিনিটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, হানাহানি ও সংঘর্ষের রাজনীতি নয়, দেশকে এগিয়ে নিতে হবে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে। দীর্ঘ ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যাতে আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকার পূরণের অংশ হিসেবেই এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এ অঞ্চলের মানুষের জন্য আনন্দের ও গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এর মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন সম্ভাবনার দ্বার আরও উন্মোচিত হলো। বিশ্ববিদ্যালয়টি চালু হলে ঠাকুরগাঁওয়ের পাশাপাশি আশপাশের জেলার শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন বলে আশা করছেন স্থানীয়রা।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সরকারি সফর। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইবির প্রধান ফটকে তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে। এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান ফটক এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


সিলেট নগরীর নাইওপুল এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটি। এরপর লাঠি ও লোহার রড নিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০)। এবার তাঁর হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।