

ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় প্রবাসীরা বিদেশে যাওয়ার পর কর্মসংস্থান, বেতন, ভিসা এবং দালালচক্রের প্রতারণাসহ নানা সমস্যার কথা তার কাছে তুলে ধরেন।
প্রবাসীদের ভাষ্য, সৌদি আরবে যাওয়ার আগে অনেককে ভালো বেতন ও নিশ্চিত চাকরির কথা বলা হলেও দেশটিতে পৌঁছানোর পর ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কেউ চাকরি পান না, আবার কেউ কিছুদিন কাজ করার পর বেতন না পেয়ে কিংবা চাকরি হারিয়ে বিপাকে পড়েন।
এক প্রবাসী জানান, সৌদি আরবে যাওয়ার খরচ জোগাড় করতে নিজের বাড়ি বিক্রি করতে হয়েছে তাকে। সেখানে গিয়ে প্রতিশ্রুত কাজ না পাওয়ায় এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। কয়েক মাস বেতন পাওয়ার পর চাকরি হারানোর ঘটনাও জানান তিনি।
আরেকজন বলেন, দেশ ছাড়ার আগে তাকে মাসে প্রায় ৬০ হাজার টাকা বেতনের চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল। এমনকি কয়েক মাস পর বেতন বাড়ানোর কথাও বলা হয়। তবে সৌদি আরবে পৌঁছানোর পর সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল পাননি তিনি।
প্রবাসীদের অভিযোগ, দালালদের মাধ্যমে ভিসা ও চাকরির আশ্বাসে অর্থ নেওয়া হলেও অনেক ক্ষেত্রে বিদেশে গিয়ে তাদের কোনো কাজ দেওয়া হয় না। এতে থাকার খরচ চালানো এবং পরিবারের কাছে অর্থ পাঠানোও কঠিন হয়ে পড়ে।
তাদের আরও অভিযোগ, বিদেশে সমস্যায় পড়ার পরও অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেন না। চাকরি হারানো কিংবা হয়রানির আশঙ্কায় অনেকে নীরব থাকেন।
প্রবাসীরা হাসনাত আবদুল্লাহর কাছে এসব বিষয় সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরার আহ্বান জানান। তাদের দাবি, বিদেশে কর্মী পাঠানোর আগে নিয়োগদাতা ও মধ্যস্বত্বভোগীদের বিষয়ে কঠোর যাচাই এবং প্রতারণাকারী দালালদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তাদের মতে, বিদেশে যাওয়ার জন্য একজন কর্মী যখন নিজের সম্পদ বিক্রি করে বিপুল অর্থ খরচ করেন, তখন প্রতিশ্রুত চাকরি না পাওয়া তার পাশাপাশি পুরো পরিবারের জন্যও বড় সংকট তৈরি করে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
বোরকা পরে নারীর ছদ্মবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় তাকে আটক করে পরে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও নানা আলোচনা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
নেত্রকোণা শহরের একটি সড়কের উন্নয়নকাজের গুণগত মান দেখতে আজ সোমবার রাত ১১টার দিকে সরেজমিনে উপস্থিত হয়েছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। এ সময় তার সঙ্গে ছিল ছোট্ট কন্যাশিশু মুনম।
ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই ইঞ্জিনবিশিষ্ট একটি কাঠের নৌকা, দা, চাপাতি, ছোরা, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম এবং চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।