বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়া হওয়ার শঙ্কা, সরবরাহ সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এত দিন বিভিন্ন সংকট মোকাবিলা করে স্থিতিশীলতা ধরে রাখা বৈশ্বিক তেলবাজার এবার সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি বলে মনে করছেন জ্বালানি বিশ্লেষকেরা। তাঁদের আশঙ্কা, সংঘাত আরও বিস্তৃত হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অতীতের সব রেকর্ড অতিক্রম করতে পারে।