টিকটক

(২৬ জুলাই ২০২৬, রবিবার)

দুর্যোগের সময় ভুয়া তথ্য ঠেকাবে টিকটকের নতুন টুল

বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে বাংলাদেশে নতুন সার্চ গাইড চালু করেছে টিকটক। বর্ষাকালে বন্যার পরিস্থিতি সম্পর্কে তথ্য জানতে এই গাইড ব্যবহার করতে পারবেন বাংলাদেশের টিকটক ব্যবহারকারীরা। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও গুজব মোকাবিলাতেও গাইডটি সহায়ক হবে।