

বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে বাংলাদেশে নতুন সার্চ গাইড চালু করেছে টিকটক। বর্ষাকালে বন্যার পরিস্থিতি সম্পর্কে তথ্য জানতে এই গাইড ব্যবহার করতে পারবেন বাংলাদেশের টিকটক ব্যবহারকারীরা। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও গুজব মোকাবিলাতেও গাইডটি সহায়ক হবে।
টিকটক জানিয়েছে, বন্যা-সম্পর্কিত কোনো বিষয় সার্চ করলে ব্যবহারকারীদের সামনে একটি ব্যানার দেখা যাবে। সেখানে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার বিষয়ে সতর্ক করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
নতুন এই গাইড ব্যবহারকারীদের বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)সহ দেশের বিশ্বস্ত সংস্থাগুলোর সঙ্গে যুক্ত করবে। পাশাপাশি গাইডটিতে টিকটকের ‘সেফটি সেন্টার’ এবং মানসিক সহায়তার জন্য ‘ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইড’-এর লিংকও থাকবে।
প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা ব্যক্তিগত ক্ষতির মতো কোন ঘটনাগুলোকে ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে বিবেচনা করা যায়, তা-ও গাইডটিতে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। এসব ঘটনা নিয়ে প্ল্যাটফর্মে কীভাবে দায়িত্বশীলভাবে কনটেন্ট শেয়ার বা রিপোর্ট করতে হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, ‘জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা সরাসরি দুর্যোগ মোকাবিলায় কাজ করেন, তাঁদের সহযোগিতায় আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যবহারকারীদের কাছে আরও সহজে ও স্পষ্টভাবে তুলে ধরছি। এতে সবাই সচেতন হতে পারবেন এবং নিজেদের নিরাপদ রাখতে পারবেন।’
জরুরি সময়ে সঠিক তথ্য ও সহায়তা নিশ্চিত করতে টিকটক এই টুলগুলো সরাসরি ব্যবহারকারীর অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটি এমন একটি ডিজিটাল পরিবেশ তৈরি করতে চায়, যেখানে মানুষ সঠিক তথ্য জানতে পারবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারবেন এবং দায়িত্বশীলভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। টিকটকের সেফটি সেন্টারেও এ বিষয়ে আরও তথ্য দেওয়া হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।