ড্যাজল

(০৮ আগস্ট ২০২৬, শনিবার)

ওয়েবসাইটে কম দাম দেখে ড্যাজলে গিয়ে তিক্ত অভিজ্ঞতা, সেলস পার্সনদের বিরুদ্ধে বাজে আচরনের অভিযোগ

আইফোন ১৭ প্রো কিনতে গিয়ে দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজলের একটি শাখায় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন ব্র্যান্ড কমিউনিকেশন বিশেষজ্ঞ খালিদ। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি ড্যাজলের একটি শাখায় পণ্যের মূল্য, বিক্রয়কর্মীদের আচরণ এবং গ্রাহকসেবা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।