১৯৭৯–এর পর সোনার দামে সর্বোচ্চ উল্লম্ফন: ২০২৫ সালে বেড়েছে ৭১ শতাংশ
১৯৭৯ সালের পর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সময় পার করছে সোনার বাজার। চলতি ২০২৫ সালে নিউইয়র্কের ফিউচার মার্কেটে সোনার দাম বেড়েছে ৭১ শতাংশ, যা গত চার দশকের মধ্যে এক বছরে সর্বোচ্চ বৃদ্ধির অন্যতম রেকর্ড। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।