.webp&w=3840&q=75)

১৯৭৯ সালের পর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সময় পার করছে সোনার বাজার। চলতি ২০২৫ সালে নিউইয়র্কের ফিউচার মার্কেটে সোনার দাম বেড়েছে ৭১ শতাংশ, যা গত চার দশকের মধ্যে এক বছরে সর্বোচ্চ বৃদ্ধির অন্যতম রেকর্ড। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
এর আগে এক বছরে সবচেয়ে বেশি সোনার দাম বৃদ্ধি পেয়েছিল ১৯৭৯ সালে। সে সময় মধ্যপ্রাচ্য সংকট, ইরানের ইসলামি বিপ্লব, যুক্তরাষ্ট্রের জ্বালানি সংকট ও উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে সোনার দাম এক বছরে ১২৬ শতাংশ বেড়ে গিয়েছিল। তখন বছরের শুরুতে আউন্সপ্রতি সোনার দাম ছিল ২২৬ ডলার, যা বছরের শেষে গিয়ে দাঁড়ায় ৫১২ ডলারে।
৪৬ বছর পর আবারও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে সোনার বাজারে বড় ধরনের উত্থান দেখা যাচ্ছে। চলতি বছরের শুরুতে আউন্সপ্রতি সোনার আগাম দাম ছিল ২ হাজার ৬৪০ ডলার, যা বছরের শেষ দিকে এসে প্রায় ৪ হাজার ৫০০ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান মূল্যবৃদ্ধির পেছনে অন্যতম কারণ বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্কনীতি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, ভেনেজুয়েলার তেল ট্যাংকার ঘিরে নতুন উত্তেজনা এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকিয়েছে।
বিনিয়োগকারীদের ধারণা, মূল্যস্ফীতি বাড়ুক বা কমুক, ডলারের মান ওঠানামা করুক সোনা দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখে। এ কারণেই অনিশ্চিত সময়ে সোনার চাহিদা বাড়ে।
চলতি বছর সোনার মুনাফা অন্য সব বড় বিনিয়োগ মাধ্যমকে ছাড়িয়ে গেছে। যেখানে ২০২৫ সালে সোনার দাম বেড়েছে ৭১ শতাংশ, সেখানে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে মাত্র ১৮ শতাংশ। আগের বছর ২০২৪ সালেও সোনার আগাম লেনদেনে মুনাফা ছিল ২৭ শতাংশ, যা এসঅ্যান্ডপি ৫০০–এর ২৪ শতাংশ বৃদ্ধির চেয়েও বেশি।
বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০২৬ সালে আউন্সপ্রতি সোনার দাম ৫ হাজার ডলার ছাড়াতে পারে। পাশাপাশি ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার কমানো ও মার্কিন ডলারের দুর্বলতাও সোনার দাম বাড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে।
সোনার মূল্যবৃদ্ধির আরেকটি বড় কারণ হলো বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপক সোনা ক্রয়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতিবছর এক হাজার টনের বেশি সোনা কিনেছে, যেখানে আগের এক দশকে এই পরিমাণ ছিল বছরে ৪০০ থেকে ৫০০ টন।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের ডলার ও ট্রেজারির ওপর নির্ভরতা কমাতে চীনসহ একাধিক দেশ কেন্দ্রীয় রিজার্ভে সোনার অংশ বাড়াচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ডলারভিত্তিক সম্পদ জব্দ করায় অনেক দেশ বিকল্প নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছে।
স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, বর্তমান সোনা কেনার পেছনে মূল চালিকা শক্তি হলো ভূরাজনীতি ও বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বিভাজন। এই প্রবণতা দীর্ঘমেয়াদে সোনার চাহিদাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।