আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
ক্রিকবাজআহমেদাবাদশহরে অনুষ্ঠিতব্য আইসিসির বোর্ড সভায় এসব প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে। অনুমোদন পেলে শিগগিরই নতুন নিয়ম কার্যকর হতে পারে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ওয়ানডে ম্যাচে ড্রিংকস ব্রেকের সময় হেড কোচ মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। বর্তমানে কেবল বদলি খেলোয়াড় বা ড্রিংকস বহনকারী সদস্যদের মাঠে প্রবেশের অনুমতি রয়েছে।
আইসিসি মনে করছে, নতুন নিয়ম কার্যকর হলে ম্যাচের কৌশলগত দিক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ওয়ানডেতে প্রতি ইনিংসে সাধারণত দুটি ড্রিংকস ব্রেক নেওয়া হয়, যা প্রায় এক ঘণ্টা ১০ মিনিট পরপর হয়ে থাকে।
টি-টোয়েন্টি ক্রিকেটেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। বর্তমানে দুই ইনিংসের মাঝে ২০ মিনিট বিরতি থাকলেও সেটি কমিয়ে ১৫ মিনিট করার চিন্তা করছে আইসিসি। ম্যাচের গতি বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া অবৈধ বোলিং অ্যাকশন শনাক্তে হক-আই প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রস্তাব অনুযায়ী, মাঠের আম্পায়াররা ম্যাচ চলাকালেই হক-আই ডেটা ব্যবহার করে সন্দেহজনক অ্যাকশন পর্যবেক্ষণ করতে পারবেন।
সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হলো টেস্ট ক্রিকেটে বল পরিবর্তনের সুযোগ। আবহাওয়া বা আলোর পরিস্থিতি বিবেচনায় দুই দলের সম্মতিতে লাল বলের পরিবর্তে পিঙ্ক বল ব্যবহার করে খেলা চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছে আইসিসি। তবে ম্যাচের মাঝপথে কীভাবে বল পরিবর্তন করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।










