জামায়াতের সঙ্গে জোট হলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে: সামান্তা শারমিন
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতার বিষয়ে কড়া অবস্থান নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, জামায়াতের সঙ্গে গেলে এনসিপিকে তার রাজনৈতিক ভবিষ্যতে বড় মূল্য দিতে হতে পারে।