কুষ্টিয়ায় বিজিবির অভিযানে জব্দ অ্যালকোহল ও অবৈধ নকল বিড়ি
মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল ও নকল বিড়ি জব্দ করেছে। উদ্ধারকৃত এসব মাদক ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।