

মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল ও নকল বিড়ি জব্দ করেছে। উদ্ধারকৃত এসব মাদক ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকায় চোরাচালানী মালামাল পাচারের তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদর থেকে পাঠানো একটি টহল দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১০৪ বোতল সিনা অ্যালকোহল এবং ১ হাজার ২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ৫ লাখ ৭ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে মালিকবিহীন অ্যালকোহল ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন স্টোরে সংরক্ষণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে অবৈধ নকল বিড়িগুলো যথাযথ আইনানুগ ব্যবস্থার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযান মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে বিজিবির দৃঢ় অবস্থান ও অঙ্গীকারেরই প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির নিয়মিত ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।