গজনী বন

(২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার)

গজনী বনে জবরদখল উচ্ছেদে কঠোর বন বিভাগ, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ বসতবাড়ি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জাধীন গজনী বনের গজনী বিটের গান্ধীগাঁও মৌজায় বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা তিনটি বসতবাড়ি উচ্ছেদ করেছে বন বিভাগ। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।