
জেলা প্রতিনিধি


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জাধীন গজনী বনের গজনী বিটের গান্ধীগাঁও মৌজায় বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা তিনটি বসতবাড়ি উচ্ছেদ করেছে বন বিভাগ। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাংটিয়া রেঞ্জের আওতায় চলমান জবরদখল উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বন বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত তিনটি বসতবাড়ি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ফরেস্ট রেঞ্জার মো. সুমন মিয়া ও মো. তহিদুল ইসলাম, ফরেস্টার সালেহীন নেওয়াজ ও ফাহিম মুনতাসীরসহ বন বিভাগের সদস্য ও ইআরটি টিম।
বন বিভাগ জানিয়েছে, সরকারি বনভূমি রক্ষা ও প্রাকৃতিক বন সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতে বনভূমিতে যেকোনো অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরেস্ট রেঞ্জার মো. তহিদুল ইসলাম বলেন, বনভূমিতে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।