প্রশিক্ষণের নামে প্রকল্পের অর্থ নগদ উত্তোলন: বাংলাদেশ ব্যাংক–এর চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের জন্য গঠিত পুনঃঅর্থায়ন তহবিল থেকে ২ কোটি টাকা নগদ উত্তোলনের অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংক–এর চার কর্মকর্তার বিরুদ্ধে। বিদেশে প্রশিক্ষণের ব্যয় দেখিয়ে তহবিল থেকে অর্থ তোলা হলেও তা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠানো হয়নি বলে অভিযোগ রয়েছে।