
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ ব্যাংক–এর চার কর্মকর্তার বিরুদ্ধে। বিদেশে প্রশিক্ষণের ব্যয় দেখিয়ে তহবিল থেকে অর্থ তোলা হলেও তা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠানো হয়নি বলে অভিযোগ রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রশিক্ষণের নামে উত্তোলিত অর্থের একটি অংশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভাগ–বাঁটোয়ারা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি অভ্যন্তরীণভাবে জানাজানি হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ প্রশিক্ষণ সংক্রান্ত নথি যাচাই–বাছাই শুরু করেছে।
অভিযোগের তালিকায় রয়েছেন পরিচালক মুনিরা ইসলাম, অতিরিক্ত পরিচালক তারিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক টুটুল হোসেন মল্লিক এবং যুগ্ম পরিচালক প্রশান্ত মোহন চক্রবর্তী। তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দুই মাসে তিন দফায় থাইল্যান্ড, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ সফরে যান।
নিয়ম অনুযায়ী, বিদেশে প্রশিক্ষণে অংশগ্রহণের ফি ও সংশ্লিষ্ট ব্যয় ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর কথা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই প্রক্রিয়া অনুসরণ না করে নগদ অর্থ উত্তোলন করেছেন বলে অভিযোগ।
প্রথম আলো–কে দেওয়া প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে প্রশিক্ষণের অর্থ উত্তোলন করা হয়েছে। নিয়ম অনুযায়ী অর্থ ব্যাংকিং চ্যানেলে পাঠানোর কথা থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন, তৃতীয় পক্ষের মাধ্যমে সফরের সব আয়োজন সম্পন্ন হয়েছে। অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অর্থের ব্যবহার যাচাই করা হবে।
২০১৭ সালের নভেম্বরে প্রায় ২৪ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ নিয়ে ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২)’ শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়। এই তহবিলের উদ্দেশ্য ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাম ও শহরের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণ।
মূল প্রকল্পটি ২০২৪ সালে শেষ হওয়ার পর অব্যবহৃত অর্থ থেকে ২০২৫ সালে প্রায় ১,২০০ কোটি টাকার নতুন তহবিল গঠন করা হয়। এর মধ্যে ৯৫০ কোটি টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগ করা হয়। ওই বিনিয়োগ থেকে প্রায় ৪৬ কোটি ৭৪ লাখ টাকা সুদ আয় হয়। এর মধ্যে ৪০ কোটি টাকা সরকার ও বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয় এবং বাকি ৬ কোটি টাকা গবেষণা ও কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়।
অভিযুক্ত চার কর্মকর্তার একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বিষয়টি নিয়ে মুখপাত্রের বক্তব্যের দিকেই ইঙ্গিত করেন।
অভিযোগের সত্যতা ও অর্থের প্রকৃত ব্যবহার নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।