

দেশের অন্যতম শীর্ষ সুপার অ্যাপ পাঠাও তাদের পার্সেল সেবার পরিধি আরও সম্প্রসারণ করেছে। গ্রাহকদের প্রয়োজন, সময় ও বাজেট বিবেচনায় আরও দ্রুত, নমনীয় এবং সাশ্রয়ী ডেলিভারি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি একাধিক নতুন ডেলিভারি অপশন চালু করেছে।
ইনস্ট্যান্টসেবা। এ সুবিধায় অর্ডার করার ১০ মিনিটের মধ্যে পার্সেল সংগ্রহ করা হবে এবং এক ঘণ্টার মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হবে।
৪-ঘণ্টাসেম-ডেসেবা। এ সুবিধায় শহরের ভেতরে একই দিনের মধ্যে সুবিধাজনক সময়ে পার্সেল ডেলিভারি করা হবে।
অ্যানিহোয়্যারহাব ড্রপসেবা। এতে গ্রাহক নিজেই নিকটস্থ পাঠাও হাবে পার্সেল জমা দিতে পারবেন। সেখান থেকে এক থেকে তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে পার্সেল পৌঁছে দেওয়া হবে।
প্রাথমিকভাবে ইনস্ট্যান্ট, ৪-ঘণ্টা এবং সেম-ডে সেবাগুলো নির্দিষ্ট কিছু এলাকায় চালু হয়েছে। অন্যদিকে অ্যানিহোয়্যার ও হাব ড্রপ সেবার মাধ্যমে দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে পার্সেল পাঠানোর সুবিধা পাওয়া যাবে।
এ বিষয়ে পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, গ্রাহকদের সব সময় সবচেয়ে দ্রুত ডেলিভারির প্রয়োজন হয় না; বরং প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে উপযুক্ত ডেলিভারি সুবিধা পাওয়া তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এটি হতে পারে এক ঘণ্টার মধ্যে জরুরি কোনো কাগজপত্র পৌঁছে দেওয়া, দিনের মধ্যে যেকোনো সময় ডেলিভারি করা একটি উপহার কিংবা দেশের অন্য প্রান্তে পাঠানো একটি সাধারণ পার্সেল।
তিনি আরও বলেন, নতুন সেবাগুলোর মাধ্যমে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ডেলিভারির স্বাধীনতা দেওয়া হচ্ছে। একই সঙ্গে পাঠাও পার্সেল একটি একক এক্সপ্রেস সার্ভিস থেকে পূর্ণাঙ্গ লজিস্টিকস প্ল্যাটফর্মে রূপ নিয়েছে, যা সম্পূর্ণভাবে গ্রাহকের চাহিদাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
পাঠাও জানায়, বর্তমানে ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কেনাকাটা এবং পার্সেল পাঠানোর অভ্যাসে পরিবর্তন এসেছে। তারা এখন গতি, খরচ ও সুবিধার মধ্যে ভারসাম্যপূর্ণ সেবা প্রত্যাশা করেন। নতুন ডেলিভারি অপশনগুলো সেই চাহিদা পূরণের পাশাপাশি লজিস্টিকস ও ডেলিভারি কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।
বিশেষ করে হাব ড্রপ সেবা চালুর ফলে ডেলিভারি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। গ্রাহকরা নিজেরাই নিকটস্থ পাঠাও হাবে পার্সেল জমা দিতে পারবেন, যা দেশজুড়ে সাশ্রয়ী মূল্যে পার্সেল পাঠানোর সুযোগ আরও সহজলভ্য করবে।
‘পার্সেল’অপশনে গিয়ে গ্রাহকরা প্রতিটি সেবার সময় ও খরচ তুলনা করে নিজেদের প্রয়োজন অনুযায়ী ডেলিভারি অপশন নির্বাচন করতে পারবেন।
পাঠাও জানায়, দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠানটি প্রযুক্তি ও লজিস্টিকস অবকাঠামোতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। এর মাধ্যমে লাখো মানুষের দৈনন্দিন জীবন সহজ করার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও তরুণ উদ্যোক্তাদের জন্য নির্ভরযোগ্য ডেলিভারি সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।