

কুয়েত, বাহরাইনসহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ওপর ইরানের ধারাবাহিক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর। কায়রো এ হামলাকে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অগ্রহণযোগ্য উসকানি বলে উল্লেখ করেছে।
বুধবার (৮ জুলাই) মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আরব ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন যেকোনো পদক্ষেপ মিশর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানানো হয়েছে।
মিশর কুয়েত ও বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে জানায়, দেশ দুটির নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় তারা পাশে থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা মিশরের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ডকে কায়রো গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে ইরানের সামরিক পদক্ষেপের সমালোচনা করে বলা হয়, বারবার এ ধরনের হামলার পক্ষে কোনো যৌক্তিক কারণ বা গ্রহণযোগ্য অজুহাত থাকতে পারে না। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সব পক্ষের দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্বারোপ করেছে মিশর।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।