
দূরবীন ডেস্ক


উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কিংবা কৌশলগত জোটের ওপর নির্ভর করা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তায় নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও বেশি আত্মনির্ভর হতে হবে উপসাগরীয় দেশগুলোকে।
সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হিলি ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন আল-আনসারি। তার মতে, উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও নিরাপত্তার জন্য কেবল এর ওপর নির্ভরশীল থাকা সম্ভব নয়।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কাতারের এই বক্তব্য সামনে এলো। সাম্প্রতিক পরিস্থিতি থেকে উপসাগরীয় দেশগুলো বুঝতে পারছে, নিজেদের নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করা জরুরি এমন বার্তাই দিয়েছেন আল-আনসারি।
কাতারের এ অবস্থানের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক আলোচনারও মিল রয়েছে। মার্কিন নিরাপত্তা অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ মনে করলেও উপসাগরীয় দেশগুলোর নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টি জোরালোভাবে সামনে এসেছে।
আল-আনসারি আরও বলেন, ইরানের সঙ্গে আস্থা পুনর্গঠন সহজ হবে না, তবে প্রতিবেশী দেশ হিসেবে ভবিষ্যতের জন্য পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ জরুরি। নিষেধাজ্ঞার বদলে আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি সমাধান খোঁজা উচিত বলেও মত দেন তিনি।
এদিকে হরমুজ প্রণালি নিয়েও মন্তব্য করেন কাতারি মুখপাত্র। বিকল্প জ্বালানি ও বাণিজ্যপথ তৈরি হলেও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথের গুরুত্ব কমবে না বলে তিনি মনে করেন।
ইরান-সংক্রান্ত সাম্প্রতিক সংঘাতের মধ্যেই কাতারের এই অবস্থান উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
বোরকা পরে নারীর ছদ্মবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় তাকে আটক করে পরে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও নানা আলোচনা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
নেত্রকোণা শহরের একটি সড়কের উন্নয়নকাজের গুণগত মান দেখতে আজ সোমবার রাত ১১টার দিকে সরেজমিনে উপস্থিত হয়েছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। এ সময় তার সঙ্গে ছিল ছোট্ট কন্যাশিশু মুনম।
ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই ইঞ্জিনবিশিষ্ট একটি কাঠের নৌকা, দা, চাপাতি, ছোরা, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম এবং চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।