ক্যাম্পাস


ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:১১ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।

 

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.”

 

পোস্টে তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব পালনের পরিকল্পনা ছিল না বলে উল্লেখ করেন তিনি।

 

তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন বলে জানান শেহরীন মোনামি।

 

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!”

 

সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে তাঁর কাছ থেকে ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের পাশে থাকার শিক্ষা পেয়েছেন।

 

জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে “অভূতপূর্ব” অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি আগে কোনো প্রক্টর টিমকে সামাল দিতে হয়নি বলে তার ধারণা।

 

নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, “It was an absolute honour to serve with my team and under the leadership of our Proctor Saifuddin Ahmed sir.”

 

একই সঙ্গে তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর টিমের সফলতা কামনা করে লেখেন, “Congratulations to our new Proctor and his team. Wishing this team all the best in carrying out this significant responsibility.”




জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

জকসু নেতার ওপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলার অভিযোগ

সোহরাওয়ার্দী কলেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ কয়েকজন নারী শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ।

জবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, তদন্তে ৩ সদস্যের কমিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমে হস্তক্ষেপ ও সংগঠন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তাঁদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে এবং সুমন সরদার স্বীকার করেন যে তারা তার রাজনৈতিক ছোট।

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে স্টামফোর্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনের সহ-সভাপতি আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।