আল-জাজিরার এক্সপ্লেইনার: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান: কোন অস্ত্র ব্যবহৃত হচ্ছে, কত খরচ পড়ছে?
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা নতুন মাত্রা পেয়েছে গত শনিবারের হামলার পর। ওই দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বিমান হামলা চালায়। এতে দুই দেশের প্রকাশ্য সামরিক শত্রুতা নতুন করে উসকে ওঠে। জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।