আজকের খবর
২৬০০ টন স্টীল দিয়ে তৈরি ভারতের দৃষ্টিনন্দন সেতু
শুধুমাত্র পথচারী এবং সাইকেল আরোহীদের জন্য অপূর্ব সুন্দর এক সেতু তৈরি করেছে ভারত। যার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
প্রায় ২৬০০ টন স্টীল দিয়ে তৈরি নজরকাড়া এই সেতুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্থানীয় মানুষ। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও সোশাল একাউন্টে পোস্ট করেছেন সেতুটির ছবি।
ভারতের গুজরাট রাজ্যের সবচেয়ে বড় শহর আহমেদাবাদের মাঝ দিয়ে বয়ে গেছে সাবরমতী নদী। এই নদীর উপরেই নির্মান করা হয়েছে ৩০০ মিটার লম্বা অত্যাধুনিক সেতুটি।
যেটির নামকরণ করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নামে। কাছাকাছি দূরত্বে সাবরমতি নদীর উপর আরো কয়েকটি সেতু রয়েছে।
তবে দৃষ্টিনন্দন এই সেতুটি নির্মান করা হয়েছে শুধুমাত্র পথচারীদের জন্য। এছাড়া সাইকেল আরোহীরাও যাতায়াত করতে পারবেন এর উপর দিয়ে।
সম্প্রতি দুই দিনের সফরে গুজরাট গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর প্রথম দিনেই ‘অটল সেতু’ নামের এই স্থাপনা উদ্বোধন করেছেন তিনি।
এরপর আলোকসজ্জার মাধ্যমে সেতুর বর্ণীল রূপ দেখে সাধারণ মানুষের পাশাপাশি উচ্ছ্বাসিত হয়েছেন প্রধানমন্ত্রী নিজেও। সাথেসাথে সেতুটির একটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।
সাবরমতি নদীর উপর এই সেতুটি তৈরির অন্যতম উদ্দেশ্য যানজট এড়ানো।
সাধারন পথচারী এবং সাইকেল আরোহীদের যানজট থেকে বাচাতেই তৈরি করা হয়েছে অটল সেতু। এর ফলে অন্য সেতু গুলোতেও নির্বিঘ্নে চলাচল করবে যানবাহন।
তবে শুধুমাত্র পথচারীদের জন্য তৈরি হলেও এর রূপ দেয়া হয়েছে পর্যটনকেন্দ্রের মতো করে। এটির উপর থেকে উপভোগ করা যাবে সাবরমতি নদী এবং আহমেদাবাদ শহরের সৌন্দর্য।
প্রায় তিনশো মিটার লম্বা সেতুটির চওড়া রাখা হয়েছে ১০ থেকে ১৪ মিটার পর্যন্ত। যাতে চলাচলের পাশাপাশি উপরে দাঁড়িয়েও সময় কাটাতে পারবেন পর্যটকরা।
সাবরমতী নদীর উপর তৈরি অটল সেতুর পরিকল্পনায় সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে সৌন্দর্যের দিকে। এটির চোখধাঁধানো ডিজাইন ভারতের অন্যতম সেরা।
এছাড়া অত্যাধুনিক এলইডি লাইটের মাধ্যমে রাতের বেলায় মনোরম রূপ ধারণ করবে অটল সেতু ।
তিনশো মিটার দীর্ঘ এই সেতুতে ব্যবহার করা হয়েছে প্রায় ২ হাজার ৬০০ মেট্রিক টন স্টিলের পাইপ। এটির ছাদে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরণের ফ্যাব্রিক। যা ফুটিয়ে তুলে রঙিন ঘুড়ির দৃশ্য।
অপরদিকে সেতুর রেলিং হিসাবে রাখা হয়েছে উন্নত মানের স্টেনলেস স্টিল এবং কাচ। পর্যটকদের আকর্ষন করতে মোট দুইটি সরণি রাখা হয়েছে অটল সেতুতে।
এছাড়া সেতুর পূর্ব দিকে রয়েছে একটি শিল্প এবং সংস্কৃতি কেন্দ্র। আর পশ্চিম দিকে বিশাল ফুলের বাগান। যা নজর কাড়বে সেতুর উপর দিয়ে যাওয়া যেকোন পথচারীর।
ভারতের আহমেদাবাদ শহরে সাবরমতি নদীর উপর এলিস এবং সর্দার ব্রিজ নামের আরো দুইটি সেতু রয়েছে। এগুলোর মাঝখান দিয়েই তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন অটল সেতু।
যেটি বাস্তবায়নের দায়িত্ব ছিলো আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন।
এর ডিজাইনে স্থানীয় ঐতিহ্য ফুটিয়ে তুলেছে তারা । উপর থেকে দেখতে অনেকটা দৈত্যাকার মাছের মতো সেতুটি।
যার নকশা গুজরাটের জনপ্রিয় ঘুড়ি উৎসব, 'উত্তরায়ণ' থেকে অনুপ্রাণিত। নির্মানের আগে এক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়েছিলো দৃষ্টিনন্দন এই নকশা।
বিগত ২০১৮ সালের মার্চে মাসে অনুমোদন পায় অটল সেতু প্রকল্প। স্টিলের পাইপ দ্বারা নির্মিত এই সেতুর বাজেট ছিলো ভারতীয় মুদ্রায় ৭৪ কোটি টাকা।
.jpg)
.jpg)


.webp)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)