আজকের খবর
বাস ভাড়া কমলো প্রতি কিলোমিটারে ৫ পয়সা।
জ্বালানী তেলের দাম কমায় এবার প্রতি কিলোমিটারে গনপরিবহনের ভাড়া কমলো ৫ পয়সা। নতুন এই ভাড়া কার্যকর হয়েছে বৃহষ্পতিবার থেকে।
ফলে এখন থেকে ২০ কিলোমিটার পথ পাড়ি দিলে আগের তুলনায় এক টাকা সাশ্রয় করতে পারবেন যাত্রীরা।
বিআরটিএর নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূর পাল্লার বাসের জন্য ভাড়া নির্ধারন করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা। মহানগরে এই ভাড়া কার্যকর হবে কিলোমিটার প্রতি ২ টাকা ৪৫ পয়সা করে।
বুধবার বিকালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মন্ত্রনালয়ে এক বৈঠকে শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন পরিবহন সচিব এবিএম আমিনুল্লাহ নুরী।
আগষ্টের শুরুতে আকস্মিক দাম বাড়ে জ্বালানী তেলের। এরপর তেলের সাথে পাল্লা দিয়ে বাসের ভাড়া ও বাড়িয়েছিল বিআরটিএ। তখন প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ে প্রায় ৪০ পয়সা ।
এরপর গত ২৯ আগষ্ট কমানো হয় জ্বালানী তেলের উপর শুল্ক এবং কর। ফলে লিটার প্রতি ৫ টাকা কমে আসে জ্বালানী তেলের দাম।
তেলের দাম কমায় বাসের ভাড়া হ্রাসের বিষয়ে আলোচনার শুরু হয় সব মহলে। এর প্রেক্ষিতে নতুন করে ভাড়া সমন্বয়ে গঠিত হয় একটি কারিগরি কমিটি।
৯ সদস্যের কারিগরি কমিটি জ্বালানী তেলের নতুন দাম এবং বাসের ভাড়া বিশ্লেষন করে একদিনের মধ্যেই রিপোর্ট প্রনয়ন করে বিআরটিএ এর নিকট।
সেই কমিটির সুপারিশ অনুযায়ী বাসের ভাড়া সমন্বয়ে বুধবার বিকেলে বাস মালিকদের সাথে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ।
বৈঠকে দীর্ঘদিন করোনায় নিজেদের ক্ষতির অজুহাতে ভাড়া না কমানোর দাবি করলেও পরে ৫ পয়সা ভাড়া কমানোর প্রস্তাব দেন বাস মালিকেরা।
পরে সড়ক পরিবহন সচিব জানান, কারিগরি কমিটির সুপারিশ এবং বাস মালিকদের প্রস্তাব সমন্বয় করে ভাড়া কমানো হয়েছে প্রতি কিলোমিটারে ৫ পয়সা।
দুরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ভাড়া ছিল দুই টাকা বিশ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২ শতাংশ কমে এই ভাড়া দাঁড়িয়েছে ২ টাকা ১৫ পয়সায়।
মহানগরীর ভেতরেও বাসের ভাড়া কমেছে দুই শতাংশ। ফলে নতুন ভাড়া নির্ধারিত হয়েছে ২ টাকা ৪৫ পয়সা।
তবে মহানগরীর জন্যে নির্ধারিত ভাড়া কার্যকর হবে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামের সড়কগুলোতে।
নতুন এই সিদ্ধান্ত কার্যকরে মাঠে থাকবে বিআরটিএ এর ভ্রাম্যমান আদালত। অসঙ্গতি পেলে নেওয়া হবে শাস্তিমুলক ব্যবস্থা।
পরিবহন সচিব কথা বলেন ওয়েবিল সিস্টেমের বিরুদ্ধেও। তিনি জানান, কেউ ওয়েবিল বা অন্য কোন উপায়ে ভাড়া বেশি আদায়ের চেষ্টা করলে পেতে হবে শাস্তি।
সড়ক কিংবা মহাসড়কে বাড়তি ভাড়া কিংবা হয়রানির শিকার হলেই বিআরটিএ কে জানানোর অনুরোধ জানিয়েছেন পরিবহন সচিব।
ভাড়া নৈরাজ্য বন্ধে শীঘ্রই ঢাকার পাচটি রুটে চালু হতে যাচ্ছে ই- টিকেটিং ব্যবস্থা। বিআরটিএ এবং বাস মালিকদের যৌথ উদ্যোগে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ।
বৈঠক শেষে জানানো হয় আগামী দশ থেকে পনেরদিনের মধ্যেই রাস্তায় নামবে ই টিকেটিং সিস্টেম। মেশিনে যাত্রীরা নিজেই কাটতে পারবেন টিকিট।
যাত্রী হয়রানি বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে বিআরটিএ এবং মালিক সমিতি। তারা ড্রাইভার এবং হেলপারদেরও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ভুমিকা রাখার আহবাণ জানান।
.jpg)
.jpg)


.webp)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)