আজকের খবর


দূর্গাপূজায় ভারতে যাচ্ছে ২৪৫০ টন ইলিশ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার

দূর্গাপূজায় ভারতে যাচ্ছে ২৪৫০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার চারশো পঞ্চাশ টন ইলিশ যাবে ভারতে। যা গতবছরের তুলনায় এক হাজার টন বেশি। 

এর আগে গতবছর ভারতে রপ্তানি করা হয়েছিলো ১ হাজার ৪০০ টন ইলিশ। চলতি দূর্গাপূজা মৌসুমে ভারতে ইলিশ রপ্তানির জন্য সর্বমোট ৪৯ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বানিজ্য মন্ত্রণালয়।  

এর মধ্যে প্রতিটি প্রতিষ্ঠান রপ্তানি করবে  ৫০ টন করে। এ হিসাবে দূর্গাপূজা উপলক্ষে  এবছর সর্বমোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে  ভারতে।  

বাংলাদেশের  হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির ভাষ্য অনুযায়ী দেশে প্রতিবছর উৎপাদিত হয় প্রায় সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ টন ইলিশ মাছ। 

এর মধ্যে রপ্তানি করা হয় চার থেকে পাঁচ হাজার মেট্রিক টন। এ কারণে দেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের দাম এবং  সরবরাহের ক্ষেত্রে  রপ্তানির খুব বেশি প্রভাব পড়ে না। 

অপরদিকে ইলিশ রপ্তানি করে আয় হয় প্রায়  ২০০ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা। 
এ কারণে ইলিশ রপ্তানির সময়সীমা বাড়ানোর দাবি ছিলো ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের। 

গনমাধ্যমের খবর থেকে জানা গেছে, কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে একটি আবেদনপত্র পাঠানো হয়েছিলো সেখানকার বাংলাদেশ উপহাইকমিশনার বরাবর।

এতে বলা হয়েছে, গত বছর রপ্তানির সময়সীমা কম থাকার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা পর্যাপ্ত ইলিশ রপ্তানি করতে পারেননি। 

এবার সময়সীমা বাড়ানোর পাশাপাশি রপ্তানির পরিমাণ ৫ হাজার টন করার দাবি জানিয়েছিলো ভারতের এই ব্যবসায়ী সংস্থা। 

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী দূর্গাপূজা মৌসুমে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির আদেশ কার্যকর থাকার কথা বলা হয়েছে।

এর আগে গনমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিলো চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঁচ হাজার টন  ইলিশ মাছ রপ্তানির পরিকল্পনা আছে সরকারের। 

তবে বানিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশ অনুযায়ী এবার ভারতে পাঠানো ইলিশের পরিমান হবে সর্বোচ্চ ২৪৫০ মেট্রিক টন।

এক্ষেত্রে অনুমতি পাওয়া প্রতিষ্ঠান গুলো সঠিক ভাবে রপ্তানি করছে কিনা,  সে ব্যাপারে কঠোর নজরদারি রাখবে সরকার।

এ বছর ভারতে ইলিশ রপ্তানির জন্য আবেদন করেছিলো প্রায় একশোটির বেশি প্রতিষ্ঠান,  এর মধ্যে চূড়ান্ত তালিকায় নির্বাচিত হয়েছে ৪৯ টি।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব  দুর্গাপূজা শুরু হবে আগামী ১ অক্টবোর থেকে। সাধারণত এই পূজা উপলক্ষেই ইলিশ রপ্তানি করা হয় ভারতে। 

মাঝে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বন্ধ ছিলো ইলিশ রপ্তানি। যা আবারো চালু হয়েছে ২০১৯ সাল থেকে। 

বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ গনমাধ্যমের কাছে জানিয়েছেন,  গত বছর ভারতে রপ্তানি করা হয়েছিলো ১ হাজার ৪০০ টন ইলিশ।  

এবার অনুমতি প্রাপ্ত সকল প্রতিষ্ঠান তাদের কোটা পূরন করলে রপ্তানির পরিমান বাড়বে এক হাজার টনের বেশি। 

সাধারণত ৭০০ গ্রাম থেকে ১ হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশ পাঠানো হয়ে থাকে ভারতে। তবে সে দেশের বাজারে টুকরো করে কেটে পিস হিসেবেও এসব মাছ বিক্রি হতে দেখা গেছে। 

প্রতিবেশি দেশ ভারতের মধ্যেও উৎপাদিত হয়ে থাকে এই মাছ। এছাড়া পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডেও বিভিন্ন আকারের ইলিশ পাওয়া যায়।  

তবে স্বাদের দিক থেকে বাংলাদেশের ইলিশই সবচেয়ে বেশি এগিয়ে। তাই এর চাহিদাও থাকে অনেক বেশি।



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের