.jpg&w=3840&q=75)

গতবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের মেয়েদের। যাদের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল, সেই পাকিস্তানকে এবার সেমিফাইনালে হারিয়ে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। এখন প্রশ্ন এবার কি শিরোপার খরা কাটবে?
শিরোপা জিততে হলে আজ ফাইনালে হারাতে হবে শক্তিশালী ভারতীয় নারী ‘এ’ দলকে। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। শেষ চারে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন বৃন্দা দিনেশ। টুর্নামেন্টে ১৫২ রান নিয়ে তিনি ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। দলের হয়ে সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন রাধা যাদব।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ফাহিমা খাতুন (৮৯ রান) এবং সর্বোচ্চ উইকেট শিকারি সানজিদা আক্তার মেঘলা (৭ উইকেট)। ফলে ফাইনালে জিততে হলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সেরাটা দিতে হবে বাংলাদেশকে।
ব্যাংককের তার্দথাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলগত প্রচেষ্টাকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ফাইনালের আগে সানজিদা আক্তার মেঘলা বলেন, আমরা গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতেছি এবং সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছি। দল হিসেবে পারফর্ম করেই এত দূর এসেছি। ফাইনালে ভারতের বিপক্ষে দল হিসেবেই খেলতে চাই।
তিনি আরও বলেন, দল হিসেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে পারফর্ম করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবার কি শেষ হাসি হাসবে বাংলাদেশ? মাঠের লড়াইই দেবে তার উত্তর।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।