সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘সইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ এবং উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম। এছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারি শিপু, উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহামেদ, ওয়ালটন গ্রুপের মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত নির্বাহী পরিচালক রাবিউল ইসলাম মিল্টনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছবি: দূরবীন নিউজ

citytouch 728-X-90

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় তাজ নেহার, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৯ দলসহ অন্যান্য ক্যাটাগরির ফুটবলাররাও অংশ নেন, যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডিভিশনের পরিচালক মেহরাব হোসাইন জসি।

বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত এই প্লেয়ার্স ড্রাফটে বিভিন্ন বিভাগ থেকে মোট ১২টি দল অংশ নেয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।