সাকিব আল হাসানজাফনা কিংস–এ যোগ দিয়েছেন। শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।
এক পোস্টে লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, “গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।”
পোস্টে সাকিবের পারফরম্যান্সের প্রশংসা করে আরও বলা হয়, দলের যখন স্থিতিশীলতা প্রয়োজন হয়, তখন তিনি রান এনে দেন। আবার গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েও দলকে এগিয়ে নেন। চাপের মুহূর্তেও তার আত্মসংযম দলের জন্য বড় শক্তি হিসেবে কাজ করে।
জাফনা কিংস তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে ভেড়ানোর মাধ্যমে তাদের শক্তিশালী স্কোয়াড আরও সমৃদ্ধ হয়েছে।
গল টাইটান্স–এর হয়ে মাঠে নেমেছিলেন।










