আজকের খবর
ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
শনিবার দেশের বাজারে আরো এক দফা বাড়ানো হয়েছে স্বর্নের দাম। এর মাধ্যমেই ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড করেছে মূল্যবান এই ধাতু।
এখন থেকে ২২ ক্যারেট স্বর্নের এক ভরি কিনতে খরচ হবে ৮৪ হাজার ৫৬৪ টাকা। যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ দামের রেকর্ড।
এবার ভরি প্রতি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা বেড়েছে। রবিবার থেকেই নতুন এই দর কার্যকর করা হবে সারা দেশে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি -বাজুস নিশ্চিত করেছে বিষয়টি। গনমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দেশের বুলিয়ন বাজারে পাকা সোনার মূল্য বাড়ার কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
গত কয়েক মাস ধরেই দেশের বাজারে স্বর্নের দাম স্থির থাকছে না বেশিদিন। সর্বশেষ গত ২২ আগস্ট ভরি প্রতি দাম বাড়ানো হয়েছিলো সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা।
দুই সপ্তাহের মধ্যে যা বৃদ্ধি পেলো আবারো।
মাঝখানে এক দফা কমালেও গত ৭ আগস্ট, সোনার দাম ভরি প্রতি ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করা হয়েছিল।
তখন দেশের বাজারে এক ভরি সোনার দাম পৌঁছেছিলো ৮৪ হাজার ৩৩১ টাকায়। শনিবার পর্যন্ত সেটাই ছিলো দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড।
বাজুসের নির্ধারণ করা নতুন মূল্য কাঠামো অনুযায়ী- রবিবার থেকে প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ৮৪ হাজার ৫৬৪ টাকা।
গত শনিবার পর্যন্ত এসব ২২ ক্যারেট স্বর্ন বিক্রি হচ্ছিলো ৮৩ হাজার ২৮১ টাকা দরে। এই হিসাবে ২২ ক্যারেট স্বর্নের দাম বেড়েছে ভরি প্রতি সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা।
এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট স্বর্নের নতুন মূল্য ৮০ হাজার ৭১৫ টাকা, যা ৭৯ হাজার ৪৯০ টাকা ছিলো শনিবার পর্যন্ত। এতে ১ হাজার ২২৫ বেড়েছে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণে।
এর বাইরে দেশের বাজারে ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম হবে ৬৯ হাজার ১৬৮ টাকা। যা আগে বিক্রি হতো ৬৮ হাজার ১১৭ টাকায়।
তবে সনাতন পদ্ধতির আরো এক ধরণের স্বর্ণ প্রচলিত আছে দেশের বাজারে। হলমার্ক ছাড়া এসব অলংকার আগে বিক্রি হতো ৫৬ হাজার ২২০ টাকা।
নতুন ঘোষনা অনুযায়ী ১ হাজার ১৬৭ টাকা বাড়ানোর পর সনাতন পদ্ধতির এসব স্বর্ন বিক্রি হবে প্রতি ভরি ৫৭ হাজার ৩৮৭ টাকায়।
তবে বর্তমানে খুব বেশি চাহিদা নেই সনাতন পদ্ধতি এবং ১৮ ক্যারেট স্বর্ণের। দেড় দশক আগে বেশি বিক্রি হতো এগুলো।
গনমাধ্যমের তথ্য অনুযায়ী এখন দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় ২১ এবং ২২ ক্যারেট স্বর্ণ।
তবে পুরনো অলংকার ক্রয় বিক্রয়ে সুবিধার জন্য সব ধরণের স্বর্নের দাম নির্ধারণ করে থাকে জুয়েলার্স সমিতি।
এই হিসাবে লাভবান হবেন দেশের পুরনো স্বর্ণ বিক্রিতে আগ্রহী ব্যক্তিরা। এক বছর আগেও ভরি প্রতি প্রায় সব ধরনের স্বর্নের দাম ছিলো দশ পনেরো হাজার টাকা কম।
এদিকে দেশের বাজারে সোনার দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারের চিত্র এখন নিম্নমুখী। গত ২২ আগস্ট দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সময় বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্নের দাম ছিল ১ হাজার ৭৩৫ মার্কিন ডলার।
গত শুক্রবার আন্তর্জাতিক বাজারের এই দাম নেমে এসেছে ১ হাজার ৭১৭ ডলারে।
অপরদিকে, স্বর্ণের দাম রেকর্ড করলেও রূপার দাম এখনো অপরিবর্তিত রয়েছে। দেশের বাজারে রুপার প্রচলিত মূল্যই বহাল রেখেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
.jpg)
.jpg)


.webp)

.jpg)

.jpg)