আজকের খবর


প্রেম করে কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ সেপ্টেম্বর ২০২২, ০১:২৩ অপরাহ্ন, শনিবার

প্রেম করে কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল

কোরিয়ান যুবককে ভালোবেসে বিয়ে করলেন বাংলাদেশি র‌্যাম্প মডেল আফরিনা রাজিয়া তৃণ। 
গত ১৫ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন দেশের প্রথম সারির এই মডেল।

বর কোরিয়ান নাগরিক জিনবো চৈ। ঢাকার শুটিং ক্লাবে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

তৃণর বর জিনবো চৈ ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ১৩ সেপ্টেম্বর অনুষ্টিত হয় তাদের গায়ে হলুদ। 

বেশ আগেই থেকেই তৃণ-জিনবোর দুষ্টু-মিষ্টি প্রেম দেখেছেন নেটিজেনরা। তাদের বেশ কিছু রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জিনবোর মুখের বাংলা কথাও বেশ পছন্দ করেছেন সবাই।

কোরিয়ান এই যুবক একটি এনজিওতে চাকরি করেন। সেই সুবাদে বাংলাদেশে আসা। তিনি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কাজ করেন। 

প্রথমে ভিনদেশে এসে মন বসছিল না জিনবোর। এরপর ঢাকাতে পরিচয় হয় তৃণর সঙ্গে। সেখান থেকেই দুজনের বন্ধুত্ব এবং একপর্যায়ে প্রেম। অবেশেষে সেই প্রেমের সম্পর্ক পরিণয় পেলো। 

এখন নিজেকে বাংলাদেশি মনে করেন জিনবো চৈ। বিয়ে প্রসঙ্গে জিনবো বলেন, ‘আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারবো না। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ্য করতে পারছিলাম না। 

কিন্তু তৃণর সঙ্গে পরিচয়ের পর ধারণা পাল্টেছে। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। আর বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম।’

এদিকে জিনবো চৈ-কে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ খুশি তৃণ। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, 

‘আমার বর খুব ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি।’ বরে কনে দুজনই নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 

২০১১ সাল থেকে র‌্যাম্পের মঞ্চে নিয়মিত মুখ তৃণ। কোরিওগ্রাফার লুনার মাধ্যমে একটি ফ্যাশন শো দিয়ে পথচলা শুরু হয় তার।

এরপর একে একে বাটেক্সপো, ঢাকা ফ্যাশন উইক, ব্রাইডাল শো, ঢাকার ৪০০ বছর, লাস্ট্রস রানওয়ে-সহ বেশকিছু ফ্যাশন শোতে হেঁটেছেন তিনি। 

মডেলিংয়ের গন্ডি পেরিয়ে পাঁচফুট আট ইঞ্চি উচ্চতার তৃণ এখন টিভি নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করছেন।

বাণিজ্যিক ছবিতে তার কাজ করার ইচ্ছে আছে। তিনি বললেন, ‘আমি বড়পর্দার জন্য এখন প্রস্তুত। যে মাধ্যমের কাজই হোক, চরিত্রের গুরুত্ব বুঝে ও বেছে কাজ করতে চাই। ’ 

তবে একদিনে এই সফলতা আসেনি তাঁর। এর পেছনে রয়েছে নানান গল্প। এইচএসসি শেষে পরিবার ও বন্ধুদের উৎসাহে র‌্যাম্পে কাজ শুরু করেন তৃণ। 

তিনি ঢাকার স্থায়ী বাসিন্দা। কাজের বাইরে পরিবারে সঙ্গে সময় কাটে তার। বাবা আবু আহমেদ আনিসুল হক, মা ফারজানা হক এবং তিন বোন পূর্ণ, বর্ণ ও অর্ণ। 

তাদের উৎসাহে ফ্যাশনের ঝলমলে আঙিনার পথ পেরিয়ে অভিনয়ে অনেকদূর যাওয়ার স্বপ্ন বোনেন তিনি। সেই মডেলই এবার ভালোবেসে বিয়ে করলেন কোরিয়া যুবককে। 

তবে প্রেমের টানে বিদেশিদের বাংলাদেশে বিয়ে করার ঘটনা নতুন নয়। ক্রমশ লম্বা হচ্ছে এর তালিকা। 

ভাষা-সংস্কৃতি, ধর্ম-বর্ণসহ নানান সংস্কার ভুলে শুধু প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসছেন অনেক বিদেশি তরুন তরুণী।

এসেছেন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আয়ারল্যান্ড, পোল্যান্ড, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে। এবার সেই তালিকায় নাম লেখালেন কোরিয়ান যুবক জিনবো চৈ। 



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের