আজকের খবর


আইফোন-১৪ কিনতে উপচে পড়া ভিড়


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার

আইফোন-১৪ কিনতে উপচে পড়া ভিড়

গত ৭ই সেপ্টেম্বর উন্মোচিত হয়েছে বহুল আকাঙ্ক্ষিত আইফোন ১৪। অবশেষে গত শুক্রবার আইফোন ১৪ বাজারে এলে বিভিন্ন দেশের অ্যাপল স্টোরে গ্রাহকদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

প্রি-অর্ডার করা লোকজন ছাড়াও যাদের আগে থেকে অর্ডার করা ছিল না, তাদের অনেককেই  শো-রুমের সামনে লাইন দিতে দেখা গেছে। ইতিমধ্যেই  ভাগ্যবান ক্রেতাদের হাতে চলে গেছে আই ফোনের নতুন ভার্সন।  

পৃথিবীর প্রায় ৩০ টিরও বেশি দেশে ট্যাক জায়ান্ট অ্যাপলের ফোনটি বিক্রি হচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়াও, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন, অস্ট্রেলিয়া, জাপান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে অ্যাপলের শো-রুমের সামনে দেখা গেছে বিশাল লম্বা লাইন। 

চীনের গুয়াংডং প্রদেশের শেনজান শহরে স্টোরের সামনে অ্যাপলপ্রেমিদের অস্বাভাবিক ভিড় লেগেই আছে। নতুন ফোনটি যথা সময়ে হাতে পাওয়ার জন্য কেউ কেউ ১২-১৫ ঘন্টা ব্যাপী লাইনে দাঁড়িয়ে থেকেছেন।

গ্রাহকদের বাইরে এক শ্রেণির দালালরাও বেশি দামে ক্রেতাদের কাছে  আইফোন বিক্রির আশায় ভিড় জমাচ্ছেন স্টলগুলোতে। তারা কম দামে আইফোন কিনে বেশি দামে বিক্রি করবে। 

ব্যাংককেও একই চিত্র। যারা পূর্বেই অনলাইনে প্রি-অর্ডার করে ফেলেছেন তারা আগের দিন বিকেল চারটা থেকে শো-রুমের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই মলের সামনে কেউ সারারাত লাইনে দাঁড়িয়ে থেকেছেন, আবার কেউবা গাড়িতেই ঘুমিয়ে রাত কাটিয়েছেন।  

সিঙ্গাপুরের অরচার্ড রোডে ১৫ সেপ্টেম্বর থেকে আইফোন কেনার জন্য উৎসুক জনতার ভিড় লেগে ছিল। সেখানে লাইনে দাঁড়ানো নিষিদ্ধ হলেও, সেটি অমান্য করেই লাইনে দাঁড়িয়েছেন তারা। 

সম্ভাব্য গ্রাহকদের অধিকাংশই বিদেশী। ভিয়েতনাম থেকে আগতদের প্রায় সবাই শুধু আইফোন কিনতেই সিঙ্গাপুরে এসেছেন। অনেকের হাতেই মালপত্র দেখা গেছে। 

আইফোন হাতে পেলেই ফিরতি বিমানে চড়ে  ফিরে যাবেন ভিয়েতনাম। এছাড়া মালয়েশিয়া থেকেও কয়েকজন এসেছেন আইফোন কিনতে।

জাপানের টোকিওতে শুক্রবার সকাল আটটার আগেই লাইনে দাড়িয়ে যান গ্রাহকেরা। তাদের অনেকের মধ্যে বিপুল আনন্দ ও উত্তেজনা বিরাজ করছিল। 

তবে রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলায় যুক্তরাজ্যে এমন চিত্র দেখা যায়নি। শুধুমাত্র যারা প্রি-অর্ডার করেছেন তারাই সময়মতো আইফোন  হাতে পেয়েছেন। 

রানীর শেষকৃত্য অনুষ্ঠান না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে দেশের  সমস্ত শো-রুম। আশা করা যাচ্ছে মঙ্গলবার থেকে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবে যুক্তরাজ্যবাসী।

আইফোন ১৩  এবং  আইফোন-১৪  একইরকম দেখতে মনে হলেও ফিচারের দিক থেকে বেশ উন্নত সর্বশেষ সিরিজটি। 

এই সংস্করনে দীর্ঘস্থায়ী ব্যাটারি ছাড়াও  রয়েছে অত্যাধুনিক "কার ক্র্যাশ ডিটেকশন", ছবি তোলার জন্য রয়েছে "ফটোনিক ইঞ্জিন" নামক চমকপ্রদ প্রযুক্তি। 

সিম কার্ডের বেলায়ও এসেছে পরিবর্তন। থাকছে না সিম কার্ড ট্রে। তার বদলে ই-সিম বা ইমবেডেড সিম কার্ড ব্যবহার করবে গ্রাহকেরা।

আইফোন-১৪ সিরিজের মডেলগুলো হলো, আইফোন ১৪,আইফোন ১৪ প্লাস,আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। 

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো-এর স্ক্রিন ৬.১ ইঞ্চি। অন্যদিকে ، আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের স্ক্রিন ৬.৭ ইঞ্চি। স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড ও পার্পল রঙে পাওয়া যাবে নতুন ফোনগুলো।

আইফোন ১৪-এর দাম ৭৯৯ ডলার থেকে শুরু হয়েছে। আইফোন ১৪ প্লাসের দাম ৮৯৯ ডলার থেকে শুরু হয়েছে। আইফোন ১৪ প্রো-এর দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম ১০৯৯ ডলার।



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের