আজকের খবর


বঙ্গোপসাগরে ধরা পড়েছে সাড়ে ৪ মন ওজনের বিশালকায় পা‌খি মাছ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:০৬ অপরাহ্ন, সোমবার

বঙ্গোপসাগরে ধরা পড়েছে সাড়ে ৪ মন ওজনের বিশালকায় পা‌খি মাছ

পটুয়াখালিতে সাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশালকার এক সেইলফিশ। স্থানীয় ভাবে যা পাখি মাছ নামে পরিচিত। 

এই সেইল ফিশ পাওয়া যায় মুলত বঙ্গোপসাগরের বয়া অঞ্ছলে। তবে এবার জেলেদের জালে ধরা পড়েছে বঙ্গোপসাগরের কুয়াকাটা সংলগ্ন অঞ্ছলে। 
 
ধরা পড়া সেইলফিশটি লম্বায় প্রায় ১১ ফুট এবং প্রস্থে প্রায় দেড় ফুট। জেলেরা ধারনা করছেন আনুমানিক  ওজন  প্রায় ১৮৫ কেজি। 

বিশাল আকৃতির এই মাছ ধরা পড়েছে কুয়াকাটার জেলে জাহাঙ্গির মাঝির জালে। গত বুধবার রাতে তিনি নৌকা নিয়ে মাছ শিকারে বের হন সমুদ্রের উদ্দেশ্যে। 

বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় জাল ফেললে তাতেই ধরা পড়ে দৈত্যাকৃতির এই মাছ। প্রায় ৮-১০ জন লোক মিলে ট্রলারে তুলেছেন এটিকে। 

সকালে মাছ উপকুলে আনা হলেও পাওয়া যায়নি ক্রেতা। ফলে ভ্যানে উঠিয়ে বৃহষ্পতিবার দুপুরে নিয়ে আসা হয় মাহিপুর মৎস্য বন্দরে। 

মাহিপুর আড়তে মাছকে কেন্দ্র করে ভিড় জমায় উতসুক জনতা। আড়তের শুরু থেকেই শুরু হয় পাইকারদের হাকডাক। 

কয়েকজন ব্যবসায়ী মাছটি কেনার আগ্রহ প্রকাশ করলেও  শেষ পর্যন্ত কিনে নেন ইউনুস বয়াতি নামের স্থানীয় এক ব্যবসায়ী।

৮০০০ টাকায় দাম শুরু হলেও শেষ পর্যন্ত বিক্রি হয়  ২৫০০০ টাকায়। স্থানীয় বাজারে চাহিদা না থাকায় দাম এত কম হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

জেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন এই মাছ খেতে বেশ সুস্বাদু, এদের উপকুলীয় অঞ্ছলে সাধারনত পাওয়া যায় না। এ ধরনের মাছ গভীর সাগরে চলাচল করে।

মাছটির ক্রেতা ইউনুস বয়াতী বলেন দেশের বাজারে এই মাছের চাহিদা খুব বেশি নেই। তবে চট্টগ্রাম ও ঢাকার বাজারে কিছুটা দাম পাওয়া যায়।

প্রচন্ড দ্রুতগামী সেইলফিশ মুলত অবস্থান করে গভীর সমুদ্রে, গতিবেগ প্রতি ঘন্টায় ১১০ কিলোমিটারের বেশি। 

বিশেষজ্ঞদের মতে, এটিই হচ্ছে সমুদ্রের সবচেয়ে দ্রুত গতিতে ছুটতে সক্ষম মাছ। দ্রুতগতির কারনে এরা সাধারনত জালে ধরা পড়ে না। 

মাছটির দুই পাশে রয়েছে বড় আকৃতির দুইটি পাখা। সমুদ্রে চলাচলকালে এরা অনেকটা ডলফিনের মত পানির উপরে লাফ দেয়। পাখা বিস্তৃত করে লাফ দেওয়ার সময় অনেকটা  পাখির মত দেখা যায়।

তাই স্থানীয়রা একে বলেন পাখি মাছ। দেশের বাইরে জাপান , থাইল্যান্ডের মত দেশ গুলোতে প্রচুর চাহিদা রয়েছে মাছটির। 

বঙ্গোপসাগরে সচারাচর এই মাছ পাওয়া যায় না। ফলে বিদেশে রফতানি করার ও নেই কোন ব্যবস্থা। তবে সাম্প্রতিক সময়ে জেলেদের জালে সেইলফিশ প্রচুর ধরা পড়ছে । 

সপ্তাহখানেক আগে কুয়াকাটা সংলগ্ন সমুদ্রের ৬ বাম এলাকায় ধরা পড়েছিল ৫ টি সেইলফিশ। যাদের ওজন ছিল প্রায় ৪০ থেকে ৫০ কেজি করে। সেবার ৫ টি মাছ বিক্রি হয়েছিল ২০০০০ টাকায়। 

জেলেরা বলেন তাদের জালে প্রতি বছর নির্দিষ্ট মৌসুমে  কিছু সেইলফিশ ধরা পড়ে। গত বছরও একই মৌসুমে প্রায় অর্ধশতাধিক মাছ ধরা পড়েছিল ।

তবে নিকট অতীতে ধরা পড়া সেইলফিশের মধ্যে এবারের মাছটির ওজন সর্বোচ্চ বলে দাবি করছেন স্থানীয় জেলেরা। 



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের