আজকের খবর


বন্ধ হচ্ছে ৩১ লাখ সিম কার্ড


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ অপরাহ্ন, বুধবার

বন্ধ হচ্ছে ৩১ লাখ সিম কার্ড

এবার বৈধ কাগজপত্রে রেজিস্ট্রেশন হওয়া সত্তেও ৩১ লক্ষ সিম কার্ড বন্ধ করে দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। 

আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই বিপুল সংখ্যাক বৈধ সিম কার্ড বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্টানটি।

২০১৭ সালে করা নিয়ম অনুসারে বিটিআরসি ডাটাবেসে গ্রাহকেরা একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫ টি সিম রেজিস্ট্রেশন করতে পারতেন। 

পুর্বে গ্রাহকরা একটি এনআইডির বিপরীতে ২০টি পর্যন্ত সিম ক্রয় করতে পারতেন। ফলে নিবন্ধন প্রক্রিয়া সংশোধনের আগেই এনআইডির বিপরীতে নিবন্ধিত হয়েছে বহু অতিরিক্ত সিম।

এবার বিটিআরসি উদ্যোগ নিয়েছে সেই অতিরিক্ত সিম বন্ধের। প্রতিটি এনআইডি এর বিপরীতে একটিভ রাখা হবে শুধুমাত্র ১৫ টি সিম। 

ফলে দেশের নেটোয়ার্ক হতে বন্ধ হয়ে যাবে সর্বমোট ৩১ লক্ষ ব্যবহৃত কিংবা অব্যবহৃত সিম। 

গ্রাহকদের ঠিক কোন পনেরটি সিম কার্ড একটিভ রাখা হবে এবং কোন সিমগুলো বন্ধ হবে এমন সিদ্ধান্তে বিটিআরসি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক কমিশন এর কেন্দ্রিয় বায়োমেট্রিক নিবন্ধন ভেরিফিকেশন প্লাটফর্ম প্রথমেই তালিকা করবে সকল সিমের। 

এরপর যেসকল এনআইডির বিপরীতে  ১৫ টির বেশি সিম নিবন্ধিত হয়েছে তাদের তালিকা পাঠানো হবে সংশ্লিষ্ট অপারেটরদের কাছে। 

অপারেটরেরা যোগাযোগ করবেন  অতিরিক্ত সিম নিবন্ধন করা গ্রাহকদের সঙ্গে। । তাদের সুযোগ দেওয়া হবে বাছাই করে সিম বন্ধ করার। 

গ্রাহকেরা এসএমএস এর মাধ্যমেই এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়া বিটিআরসি এবং অপারেটর উভয়েই জনগনকে অবহিত করার লক্ষ্যে ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করবে। 

স্ব ইচ্ছায় সিম বন্ধের প্রক্রিয়া চলবে ১৫ ই অক্টোবর পর্যন্ত। এরপরও যদি মালিকেরা নিজেদের অপ্রয়োজনীয় সিম বন্ধ না করেন, তাহলে ব্যবস্থা নেবে বিটিআরসি।

ব্যবস্থা সরুপ প্রতিষ্টানটি কেন্দ্রীয় নিবন্ধন ভেরিফিকেশন প্লাটফর্ম এবং অপারেটরদের  সহয়তায় ১৫ টি সিমের তালিকা করে অতিরিক্ত সিম সমুহ বন্ধ করে দেবে। 

নিবন্ধন মুক্ত করা এবং বন্ধ করার মুল কাজটি করবে অপারেটরেরা। বিটিআরসির একক ভাবে সিম কার্ড গুলো চিনহিত করে বন্ধ করার সক্ষমতা নেই।

২০১৬ সালে দেশে প্রথম প্রচলন হয় সিম কার্ডের বাধ্যতামুলক নিবন্ধন। সে সময় ২০টি সিম কার্ড রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হলে ও পরবর্তিতে ২০১৭ সালে তা নামিয়ে আনা হয় ১৫ টিতে। 

বিটিআরসি এর আগেও কয়েকবার গ্রাহকদের ১৫টির অধিক সিম থাকলে তা নিজ নিজ কাস্টমার কেয়ার সেন্টার থেকে নিষ্ক্রিয় করার অনুরোধ করেছিল। 

কিন্তু তাতে ফল আসেনি। ফলে কমিশন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। তবে যাদের সিম কেনার কর্পোরেট অনুমতি আছে তারা এই নিষ্ক্রিয়করণের আওতার বাইরে থাকবেন।

সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানটি ৭২ লক্ষ এনআইডি কার্ডের তথ্য বিশ্লেষন করা হয়েছে।
সেখান থেকে পাওয়া ৩১ লক্ষ সিম ৩০ নভেম্বরের আগেই বন্ধের আশা করছে বিটিআরসি। 

তবে বিশেষজ্ঞরা এতে প্রয়োজনীয় সিম বন্ধ হওয়ারও আশংকা করছেন। তাই সকলকে সিম রেজিস্ট্রেশন কিংবা বন্ধ সংক্রান্ত আসা মেসেজের ব্যপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। 




জনপ্রিয়