আজকের খবর


আকাশে উড়ে বেড়ানোর জেট স্যুট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার

আকাশে উড়ে বেড়ানোর জেট স্যুট

সুপার হিরো আয়রন ম্যানের মতো শূন্যে ভেসে বেড়ানোর জন্য আছে জেট স্যুট। এই স্যুট গায়ে দিয়ে আকাশে উড়ে বেড়ানো যাবে অনায়েসেই।   

অবিশ্বাস্য এই স্যুটটি প্রায় ১০০০ অশ্বক্ষমতা বিশিষ্ট, যা একটি ফর্মুলা ওয়ানের রেসিং কারের চাইতেও অধিক ক্ষমতা সম্পন্ন। 

এই চমৎকার সৃষ্টিটি ঘন্টায় প্রায় ১৩৫ কি.মি বেগে হাজার ফুট দূরত্ব পাড়ি দেয়ার ক্ষমতা রাখে বলে জানা যায়। এটি পরে একটানা সর্বোচ্চ ৫-১০ মিনিট ভেসে বেড়ানো সম্ভব।

তবে, সম্প্রতি ন্যাটোর একটি সামরিক মহড়া শেষে দেখা গেছে , বাস্তবে জেট স্যুটটির গতি ঘন্টায় ৮০ কি.মি, যা যুদ্ধের সময় ব্যবহার করার জন্য যথেষ্ট। 

এটি একজন সৈনিককে সর্বোচ্চ ১২০০০ ফুট উচুঁতে ভাসিয়ে রাখতে সক্ষম। শুধু তাই নয়, ভ্রমন শেষে মাটিতেও অবতরন করা যায় নিরাপদে। 

যে কারণে প্যারামেডিকদের জন্য, পাইলটদের মেডিকেল ট্রেনিং দিতে এবং  যুদ্ধকালে আহত সৈনিকদের দ্রুত চিকিৎসা প্রদানে দারুনভাবে কার্যকর এটি।

অনেকসময়েই মাঝ সমুদ্রে জলদস্যুদের হাতে আটক হয় বিভিন্ন জাহাজ। এছাড়াও অন্যান্য অনেক হামলাই হয়ে থাকে জাহাজের উপর। 

এরকম সন্দেহজনক পরিস্থিতিতে ওই জাহাজের সবাইকে উদ্ধার করার জন্য জেট স্যুট পরে কম্যান্ডোরা অনেক দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবেন বলে দাবি করেছে নির্মাণ সংস্থা।

পূর্বে এর সাথে পাঁচটি গ্যাস টারবাইন ইঞ্জিন সংযুক্ত ছিল। ইঞ্জিন পাঁচটির ক্ষমতা ১,০৫০ বিএইচপি। 

কিন্তু এখন থেকে এই জেট স্যুটটি চলবে বিদ্যুতের সাহায্যে। জেট হুইলের বদলে ব্যবহৃত হবে ব্যাটারি। ফলে এর কার্যক্ষমতা বাড়বে বহুগুন।  

বিজ্ঞানের এই বিস্ময়টির আবিষ্কারক একজন ইংরেজ। তার নাম রিচার্ড ব্রাউনিং। রিচার্ড তার এই আবিষ্কারকে বিশ্বের সামনে তুলে ধরতেই গড়ে তোলেন গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিস নামক একটি বৃটিশ  প্রতিষ্ঠান।

স্যুটটির আরেক নাম "ডাইডালুস স্যুট"। 'ডাইডালুস' প্রাচীন গ্রিসের এক পৌরাণিক চরিত্র, যাকে জ্ঞান ও শক্তির প্রতীক বলে মনে করা হতো। 

তিনি ছিলেন একজন দক্ষ স্থপতি, কারিগর এবং  বিখ্যাত ভাস্কর। ডাইডালুস স্যুটটি নামকরন করেন রিচার্ডের ছেলে।

ইংল্যান্ডের মিলিটারি রিজার্ভ ফোর্সের সাবেক সদস্য, বেয়াল্লিশ বছর বয়সী রিচার্ড ব্রাউনের জেট স্যুট বানানোর যাত্রা শুরু হয় ২০১৬ সালে। 

মানুষের মনস্তত্ত্বের সহায়তায় শরীরকে সমন্বয় ও নিয়ন্ত্রনের মাধ্যমে উড়ার উপযোগী করে তোলার ধারনাকে কাজে লাগিয়ে, তিনি তার লক্ষ্যের পেছনে দিন রাত পরিশ্রম করতে থাকেন।

জেট ইঞ্জিন শরীরের সাথে যুক্ত করে দিলে হাওয়ায় ভেসে থাকা সম্ভব কি না, তা নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে শুরু করেন এবং একসময় সফল হোন।

তারপর ২০১৭ সালের এপ্রিলে তার প্রথম আবিষ্কারটি জনসম্মুখে আনেন। সে সময় তার প্রতিষ্ঠানটির সহযোগী হিসেবে ছিল উইইয়ার্ড ম্যাগাজিন এবং রেড বুল নামক অপর দুটি সংস্থা।

এখন পর্যন্ত, ৩৩ টি দেশে ১০০ টি ফ্লাইট ইভেন্ট পরিচালনা করে " দ্য রিয়েল লাইফ আইরন ম্যান" তকমা পেয়েছেন রিচার্ড।  

বিখ্যাত  'টাইম' পত্রিকা জেট স্যুটকে ২০১৮ সালের শ্রেষ্ঠ উদ্ভাবন বলে ঘোষণা করেছিল।  
এটি তৈরী করে ২০১৯ সালের নভেম্বরে  গিনেজ বুকেও নাম উঠে যায় গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিসের।

স্যুটটির বর্তমান মূল্য প্রায় ৫  হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় যা ৫ লক্ষ টাকার অধিক।



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের