আজকের খবর


৫৪ টি দেশ দেউলিয়া হওয়ার শঙ্কায়


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ নভেম্বর ২০২২, ১২:৩১ অপরাহ্ন, শনিবার

৫৪ টি দেশ দেউলিয়া হওয়ার শঙ্কায়

বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দার প্রভাব বেশ ভালোভাবেই পড়ছে। বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো। 

দেশে দেশে দুর্ভিক্ষের আভাস দেয়া হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন। ভবিষ্যৎ দুর্ভিক্ষের অংশ হতে পারে বাংলাদেশও। এমন আশংকার ব্যাপারে সতর্ক করেছেন তিনি।

এবার এমন শঙ্কায় নতুন মাত্রা যোগ করলো জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রধান আচিম স্টেইনারে সতর্কবার্তা। 

সম্প্রতি মিসরে অনুষ্ঠিত কপ-২৭ জলবায়ু সম্মেলনে তিনি জানান অন্তত ৫৪ টি  উন্নয়নশীল দরিদ্র দেশ ঋণ খেলাপি ও দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে। তবে ঝুঁকিতে থাকা দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি। 

বিশ্বের ধনী দেশগুলো জরুরি ভিত্তিতে সহায়তা না করলে এ সংকট মোকাবেলা করা কঠিন হবে বলেও জানান আচিম স্টেইনার। 

তার মতে মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট ও ক্রমশ বেড়ে চলা সুদের হারের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। 

যেমনটা তিনি বলছিলেন, 'আমাদের তালিকায় বর্তমানে ৫৪ টি দেশ রয়েছে যারা দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, সুদের হার বাড়ে, ঋণ গ্রহণ আরও ব্য্যবহুল হয়, জ্বালানি ও খাদ্যের দাম বাড়ে তাহলে এমনও হতে পারে অনেক গুলো দেশ ঋণ পরিশোধ করতে পারবে না।'

উদাহরণ দিতে গিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান শ্রীলঙ্কাকে টেনে আনেন। দেশটিতে বিদ্যমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কথাও তুলে ধরেন তিনি।  

তার ধারণা বিশ্বজুড়ে চলমান এই অর্থনৈতিক সংকট জলবায়ু সমস্যা মোকাবেলাতেও ভালো প্রভাব ফেলবে। 

শ্রীলঙ্কার পরিস্থিতি আশেপাশের অনেক দেশকেই নাড়া দিয়েছে। ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে। 

ঐ সময়টাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস দেশ দেউলিয়া হওয়া নিয়ে একটি বিস্তর প্রতিবেদন করে। একটি দেশ কি কখনো দেউলিয়া হতে পারে? এমন প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করে তারা। 

সংবাদ মাধ্যমটি জানায়  কোনো দেশ দেউলিয়া হয়েছে বলা ভুল। কারণ কোনো দেশ ঋণ পরিশোধে ব্যর্থ হলে তারা দেউলিয়া নয় বরং ঋণ খেলাপি হয়। গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই ঋণ খেলাপিটাও রাষ্ট্র নয়, বরং সরকার হয়ে থাকে। 

তবে মজার ব্যাপার হলো ঋণ খেলাপি য শুধু উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোই হয় তা নয়। গ্রিসের মতো ইউরোপের দেশ ১৮০ কোটি ডলার ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছিল। 

আবার ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার ঋণ খেলাপি হওয়ার রেকর্ড করেছে স্পেন। আঠারো থেকে উনিশ শতক, এই সময়ে দেশটি ১৫ বার ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছিল। আর্জেন্টিনা ২০১১ সালে ৮ হাজার ১০০ কোটি ডলারের ঋণ খেলাপি হয়। 

ইন্ডিয়া টাইমসের এই প্রতিবেদন অনুসারে একটি দেশ ঋণ খেলাপিতে পড়ে ঋণ নেওয়ার পর তা কাজে লাগানোর অদক্ষতার কারণে। 

রাজস্ব আদায়ে কোনোভাবে ব্যাঘাত ঘটলেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। ২০১০ সালে জ্যামাইকা ৭৯০ কোটি ডলারের ঋণ খেলাপি হয় সরকারের অতিরিক্ত খরচ ও দেশের আয়ের গুরুত্বপূর্ণ পর্যটন খাতে ধ্বস নামায়। 

ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ খেলাপি হলে তাদের সম্পত্তি অধিগ্রহণ করতে পারে ঋণদাতারা। তবে একটি দেশ ঋণ খেলাপি হলে দেশের সম্পদ অধিগ্রহণ করা যায় না। খেলাপি হওয়া ঋণের যে অর্থ সরকারের কাছে থাকে না তা পরিশোধেও বাধ্য করা যায় না। 

তবে খেলাপি হওয়া দেশের সম্পদ অন্য কোনো দেশে থাকলে সেটি জব্দ করা যায়। ২০১২ সালে আর্জেন্টিনা ঋণ খেলাপি হলে ঘানায় থাকা তাদের একটি নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ জব্দ করা হয়। 

চলমান সংকটে বাংলাদেশও কি ঋণ খেলাপি হতে পারে? এমন প্রশ্ন উঠছে জনমনে।

 তবে সরকারের তরফ থেকে দেওয়া বক্তব্যে বারবার আশ্বস্ত করা হচ্ছে এমন কিছুর সম্ভাবনা নেই। বলা হচ্ছে বিশ্বের ১৭০ টি দেশ দেউলিয়া হলে তবেই দেউলিয়া হতে পারে বাংলাদেশ। 



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের