আজকের খবর


বিমানের ভেতরে পাওয়া গেছে জীবন্ত সাপ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ ডিসেম্বর ২০২২, ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার

বিমানের ভেতরে পাওয়া গেছে জীবন্ত সাপ

ভারত থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কার্গো হোল্ডে একটি সাপের সন্ধান পাওয়া গেছে। গত ১০ ডিসেম্বর, কেরালার কোঝিকোড় থেকে বি৭৩৭-৮০০ বিমানটি দুবাইয়ে অবতরণ করে।

এরপরই মালামাল রাখার স্থানে খোজ মিলে মস্ত বড় এক সাপের। সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

বিমান বন্দরের ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিমানটিকে সাপ মুক্ত করতে ছুটে আসেন কর্মীরা। তারা বিভিন্ন রাসায়নিক থেকে তৈরি করা ধোঁয়া উড়িয়ে উড়োজাহাজ থেকে সাপটিকে উদ্ধার করে নেয়।

এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তের মধ্যেই হুলস্থূল কাণ্ড বেঁধে যায় গোটা বিমানে।

অন্যদিকে, বিমানের মধ্যে সাপ দেখে শুধুমাত্র আতঙ্কই নয়, পরিষেবার মান নিয়ে এয়ারলাইনস কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তোলেন যাত্রীরা।

এমনকি এই খবর জানাজানি হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সবার মনে প্রশ্ন কেরালার কালিকট থেকে দুবাইগামী আন্তর্জাতিক বিমানে সাপ উঠল কী করে?

স্বাভাবিকভাবে, ভারতের কালিকট বিমানবন্দর থেকে প্রায় ২ হাজার ৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই দুবাই পৌঁছায় বিমানটি।

কিন্তু সাপ পাওয়ার পর পরবর্তী উড্ডয়নের জন্য প্রস্তুত হতে সময় নেয় আরও প্রায় ৭ ঘন্টা। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিমানবন্দরের ছবি টুইট করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উদ্দেশে এক যাত্রী তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, কার্গোতে সাপ ছিল, তাই দুবাই বিমানবন্দরে তাদের সাত ঘণ্টা ধরে অপেক্ষা করতে হয়েছে।

এর জবাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ জানায় এই সমস্যার জন্য তারা দুঃখিত এবং বিষয়টি নিয়ে যাত্রীদের সর্বশেষ তথ্য দেওয়া হবে।

এরই মধ্যে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।

ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডি.জি.সি.এ.-এর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে যে কর্মীরা থাকেন, তাঁদের গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ঘটনাটি তদন্ত করে দেখা হবে এবং গাফিলতি প্রমাণিত হলে যথোপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

অবশ্য এভাবে বিমানে সাপের উপস্থিতি, নতুন কোনো বিষয় নয়। এর আগেও বেশ কয়েকবার বিমানে সাপের দেখা মিলেছে।

গত ২০ অক্টোবর, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নিউ জার্সি অঙ্গরাজ্যের দিকে যাচ্ছিল।

নিউ জার্সির বিমান বন্দরের কাছে পৌঁছানোর পর যখন সেটি নামার প্রস্তুতি নিচ্ছে, সেসময়ই উড়োজাহাজের বিজনেস ক্লাসের কয়েকজন যাত্রী মেঝেতে সাপ দেখতে পান।

সাপটিকে দেখতে পাওয়া মাত্রই বিমানকর্মীরা সেখানকার বনবিভাগে খবর দেন। পরে সেটিকে উদ্ধার করে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়।

এ ঘটনায় কেউ আহত হয়নি এবং বিমানবন্দরের কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়েনি। তবে সাপটি কীভাবে উড়োজাহাজে উঠল, সে বিষয়ে কিছু জানায়নি ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এছাড়া, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী একটি বিমানে টেক অফের সময় সাপ দেখেছিলেন যাত্রীরা।

পরে বিমানবন্দরের পুলিশ ও বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীদের সহায়তায় সাপটিকে বন্দি করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

২০১৬ সালে মেক্সিকোর সরকারি প্লেন পরিষেবা সংস্থা অ্যারো মেক্সিকোর একটি উড়োজাহাজে সাপ দেখা যায়। সে সময় আকাশে থাকা অবস্থাতেই বিমানের ভেতরে পাওয়া গিয়েছিল সাপটি। 

সেটি ছিল বিষধর গ্রিন ভাইপার প্রজাতির। তবে এ ধরণের কোনো ঘটনাতেই প্লেনের কোনো যাত্রী বা ক্রু হতাহতের ঘটনা ঘটেনি।



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের