আজকের খবর


৪৩ কোটি টাকার লটারি জিতেছেন ভারতীয় ড্রাইভার!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩০ ডিসেম্বর ২০২২, ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার

৪৩ কোটি টাকার লটারি জিতেছেন ভারতীয় ড্রাইভার!

দুবাইয়ের এমিরেটস লাকি ড্র এর লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন অজয় অগলু নামের ভারতীয় এক প্রবাসী শ্রমিক। 

ভারতের তেলেঙ্গানা রাজ্যের এই তরুন পেশায় একজন ড্রাইভার। এমন বিপুল অর্থ জেতার সংবাদে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে তার গ্রামের বাড়িতে। 

স্বপ্নের শহর দুবাই। এখানে কেউ যায় আমোদ ফুর্তি করতে কেউ যায় কাজের সন্ধানে। তেমনই কাজের উদ্দেশ্যে দুবাই গিয়েছিলেন অজয়।

সেখানে গিয়ে বেছে নেন গাড়ি চালানোর পেশা। এরই ফাকে নিজের ভাগ্যকে কিছুটা পরখ করবার জন্যে কিনেছিলেন এমিরেটস ড্র নামে এক লটারির টিকেট। 

যার প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ  লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩ কোটি টাকার ও বেশি। আর ভাগ্যক্রমে অজয় জিতে গিয়েছেন বিপুল এই অর্থ। 

তবে তার জীবনের গল্প অতটা সহজ ছিলনা। ভারতীয় গনমাধ্যমের তথ্য মতে অজয় অগুলার  জন্ম তেলেঙ্গানা রাজ্যের প্রত্যন্ত এক গ্রামে। 

এলাকার বন্ধুদের দেখাদেখি ভাগ্য পরিবর্তনের আশায় চার বছর আগে দুবাই আসেন তিনি। সেখানে একটি ভারতীয় অলংকার নির্মাতা প্রতিষ্টানের গাড়িচালক হিসেবে কাজ নেন। 

সে প্রতিষ্টানে মাস শেষে বেতন পেতেন ৩ হাজার ২শ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা ৯২ হাজার টাকা। এই দিয়ে তার সংসার চলছিল কোনরকম।

কিন্তু সম্প্রতি তার এক বন্ধু লটারি কেটে পুরস্কার জিতেছিলেন। তাই দেখে মজার ছলে নিজের ভাগ্য ফেরানোর উদ্দেশ্যে তিনি ক্রয় করে নেন একটি টিকেট। কিন্তু সে টিকেট থেকে যে তার ভাগ্য এভাবে খুলে যাবে তা তিনি কল্পনা ও করতে পারেননি। 

লটারি জেতা অজয় বলেন আমি এখনো বিশ্বাস করতে পারছিনা। কিছুদিন আগে আমার এক বন্ধু লটারি কেটে ৭ হাজার ৭ শত দিরহাম পুরস্কার জিতেছিল। তার ব্যাংকে টাকা আসার পর আমিও কিছু ঘটার আশায় টিকেট কিনেছিলাম। 

এমিরেটস ড্র নামে এই লটারির প্রতিটি টিকেটের দাম পনের দিরহাম। অজয় অগলূ ৩০ দিরহাম খরচ করে দুটি টিকেট ক্রয় করেছেন।

যার মধ্যে নাম্বার মিলেছে একটি টিকেটের। গত পচিশে ডিসেম্বর বড়দিনে অজয়ের হাতে এক অনুষ্টানে বুঝিয়ে দেওয়া হয়েছিল পুরো টাকার চেক। 

লটারি জেতার সংবাদ পেয়ে প্রথমেই তিনি ফোন করেছিলেন তার মা এবং স্ত্রীর কাছে। তিনি জানান বাড়ির লোকজন প্রথমে তার কথা কোনভাবেই বিশ্বাস করেনি। 

টাকার চেক হাতে নিয়ে ছবি তোলার পরই সবাই বুঝতে পারে অজয় কোটিপতি হয়ে গিয়েছে। বিপুল টাকার মালিক হলেও লোভ করতে চাননা অজয়। 

লটারির টাকা তিনি নিজের পাশাপাশি সমাজের জন্যেও খরচ করতে চান। তার ইচ্ছা এই টাকায় একটি চ্যারিটি ফার্ম খুলবেন।

যে চ্যারিটি ফার্ম টাকা খরচ করবে ভারতে তার নিজ গ্রাম এবং আশেপাশের এলাকায় বাসিন্দাদের অন্ন বস্ত্র এবং বাসস্থানের মত মৌলিক চাহিদা পুরনের উদ্দেশ্যে। 

দুবাইয়ের এমিরেটস ড্রতে অজয় ছাড়াও ভাগ্য খুলেছে আরেক ব্রিটিশ নাগরিকের। পাউলা লিচ নামের ৫০ বছর বয়সী জিতেন প্রায় ৭৭ হাজার দিরহাম।

যা বাংলাদেশি টাকায় প্রায় ২২ লক্ষ টাকা। একটি মানবাধিকার সংগঠনে কাজ করা পাওলা ১৪ বছর ধরে সপরিবারে দুবাইতে বাস করেন। 

প্রায় দেড়শ কোটি মানুষের দেশ ভারত। সাম্প্রতিক সময়ে দেশটির নাগরিকদের লটারি জেতার সংবাদ সামনে এসেছে একাধিকবার।

তবে মধ্যপ্রাচ্যে কাজ করতে যাওয়া প্রবাসীদের লটারি জেতার সংবাদ অনেকটাই বিরল। উল্লেখ্য এমিরেটস ড্র সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় ড্র। প্রত্যেক সপ্তাহের রবিবারে অনুষ্টিত হয় এটি।




জনপ্রিয়