আজকের খবর
সৌদির পাহাড়গুলো হীরা-পান্নায় ভরা
মরুভূমির মধ্যেই পাহাড়, আর সেই পাহাড়ের মধ্যেই লুকিয়ে আছে মূল্যবান সব পাথর। এক গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। গবেষণা অনুসারে, মূল্যবান পাথরে ভরে আছে সৌদি আরবের উঁচু পাহাড়গুলো।
দেশটির রত্নপাথর শিল্পের বিশেষজ্ঞ নওয়াফ আল-লুহাইবি আরব নিউজকে জানিয়েছেন, ‘‘সৌদি পেরিডট এবং সৌদি স্ক্যাপোলাইট বিশ্বের একই ধরনের পাথরের মধ্যে সবচেয়ে সুন্দর, খাঁটি এবং উচ্চ মানের রত্ন।’’
সৌদি অ্যাগেট, গারনেট, অ্যামাজোনাইট, অ্যামেথিস্ট, সিট্রিন, স্মোকি এবং গোলাপ’সহ সব ধরনের কোয়ার্টজ বিভিন্ন অঞ্চলে পাওয়া মূল্যবান রত্নের মধ্যে রয়েছে।
লুহাইবির মতে, এই উদ্যোগ দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছে। সৌদি আরবে এত সুন্দর, স্বাতন্ত্র্যসূচক রত্নপাথর আছে দেখে তারা অবাক হয়ে যান।
বর্তমানে রত্ন পাথর উত্তোলন আধুনিক প্রযুক্তি এবং উন্নত সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হয়। আর এজন্য প্রয়োজন পড়ে দক্ষতার।
সৌদির প্রশিক্ষকরা বলছেন, তাদের লক্ষ্য তরুণ সৌদিদের বেশি বেশি প্রশিক্ষণ দেওয়া। সৌদি আরবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আরও বেশি সংখ্যক মানুষ এতে আগ্রহ প্রকাশ করছে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







